নজরবন্দি ব্যুরোঃ শহীদ দিবসে চমক, ২১-এ জুলাই থেকে দৈনিক প্রকাশিত হবে ‘জাগো বাংলা’ মুখপত্র। রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। তারপর থেকেই ‘এক ব্যক্তি এক পদ’ সহ একাধিক নয়া ও অভিনব পরিকল্পনা গ্রহন করেছে তারা। আর এবার ফের এক নয়া সিদ্ধান্ত নিল শাসকদল।
আরও পড়ুনঃ উত্তরপূর্ব ভারতে থাবা বসাচ্ছে ডেল্টা প্লাস, ত্রিপুরায় নয়া ভ্যারিয়েন্টে আক্রান্ত ১৩৮ জন।


আর সাপ্তাহিক পত্রিকা হিসেবে নয় এবার থেকে দৈনিক প্রকাশিত হবে তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ২১ এ জুলাই শহীদ দিবসের দিন হবে যার শুভ সূচনা। তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই টুইট করে একথা জানালেন। প্রসঙ্গত করোনার কারণে এবারও শহীদ দিবস চালু হবে ভার্চুয়ালি। ওই দিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে সাপ্তাহিক থেকে দৈনিকে রূপান্তর ঘটবে জাগো বাংলার।
শহীদ দিবসে চমক, মমতা বন্দ্যোপাধ্যায়য়ের হাতে নয়া কলেবরে আত্মপ্রকাশ করবে দৈনিক ‘জাগো বাংলা’
একইসঙ্গে দলের উদ্দেশ্যে তিনি ভাষণ দেবেন ভার্চুয়ালি। শহীদ দিবসে চমক, ২১-এ জুলাই থেকে দৈনিক প্রকাশিত হবে ‘জাগো বাংলা’ মুখপত্র। ১৯৬৭ সালে নিজেদের দৈনিক মুখপত্র গনশক্তি প্রকাশ করে সিপিএম প্রথম এই প্রথা চালু করেন রাজ্যে। একটা সময় সেটি সান্ধ্য দৈনিক হিসাবে প্রকাশিত হত। মর্নিং ডেইলি হয় আটের দশকের গোড়ায়। আর এক কমিউনিস্ট পার্টি সিপিআইয়ের দৈনিক মুখপত্র কালান্তর বছর তিনেক আগে বন্ধ হয়ে যায়। তবে নতুন করে সেটিও প্রকাশ করার চেষ্টা চলছে। পরবর্তী ক্ষেত্রে অন্যান্য দলের মধ্যে এই ধারা খুব একটা দেখা যায়নি।
Jago Bangla has resonated with the people of #Bengal ever since its inception. Delivering the vision of @MamataOfficial it has steadily made its way into the hearts of people pan-state.
Related Newsজেলায় জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, কলকাতায়ও ভিজবে সপ্তাহান্তরেকর্ড বৃষ্টিতে দক্ষিণবঙ্গে গরম গায়েব, আরও ক’দিন ঝড়-বৃষ্টির দাপট?As @jago_bangla gets a fresh make over, stay tuned to find out more!#NaboRupeJagoBangla
— Abhishek Banerjee (@abhishekaitc) July 10, 2021
শহীদ দিবসে চমক, ২১-এ জুলাই থেকে দৈনিক প্রকাশিত হবে ‘জাগো বাংলা’ মুখপত্র। ২০১৫ সালে প্রথম সাপ্তাহিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে ‘জাগো বাংলা’। যার সম্পাদক দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। দলের কথা ছাড়াও তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাজকর্মের প্রচার করা হয়। তবে তৃতীয়বার ক্ষমতায় ফিরে তাকে দৈনিক করার সিদ্ধান্ত নিলেন মমতা বন্দোপাধ্যায়। অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির খাতায়কলমে কোনও মুখপত্র নেই। তবে আরএসএস এবং সম মনোভাবাপন্ন বহু পত্র-পত্রিকায় বিজেপির বক্তব্য তুলে ধরা হয়।










