নন্দীগ্রামের আদলে গণহত্যা শীতলকুচিতে, বুকে কেন গুলি? তীব্র আক্রমণ মমতার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নন্দীগ্রামের আদলে গণহত্যা শীতলকুচিতে। আসন্ন আন্দোলনের সুর বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনকে হত্যার ঘটনার কথা বলতে গিয়ে নন্দীগ্রামের প্রসঙ্গ টেনে আনলেন মুখ্যমন্ত্রী। রবিবার তিনি বলেন, “নন্দীগ্রামে গণহত্যার ঘটনা ঘটেছিল। এটাও একটা গণহত্যা।” এদিন কার্যত নির্বাচন কমিশন কে তুলোধনা করেন মমতা। রাজগঞ্জের আমবাড়ি সুদামগঞ্জের মাঠে জনসভার মঞ্চে শহীদ বেদীতে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আরও পড়ুনঃ নিজের ইচ্ছামতো ধর্ম বেছে নিতে পারবেন ১৮ পেরিয়ে গেলে।

সেখানে তিনি জানালেন, আমরা সবাই ভীষন বিষাদে ভরা জীবনের মধ্যে দিয়ে চলছি। আমাদের সবাইকে সজাগ এবং সচেতন থাকতে হবে। আমরা নিজেরা যদি ঠিক থাকতে পারি তবেই এই বাংলা শান্ত হবে। তাই আমাদের চেষ্টা থাকবে যতটা সম্ভব সজাগ এবং সচেষ্ট থাকা। তাতেই এই বাংলা সঠিক থাকবে। নির্বাচন কমিশন কে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, MCC(মডেল কোড অফ কন্ডাক্ট) এখন BCC(বিজেপি কোড অফ কন্ডাক্ট) হয়ে গিয়েছে।

দেহের উপরের অংশে গুলি কেন চালানো হল তা নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন মমতা। এদিন মমতা বলেন, “একটি নিয়ম আছে। লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, জলকামান ব্যবহার, রাবার বুলেট চালানো। নির্বাচন কমিশনের নির্দেশিকাতেও তাই বলা আছে। কিন্তু তা না করে কেন গুলি চালানো হল?” তাঁর দাবি, ‘‘সব কিছু শান্তিপূর্ণই ছিল, কোনও রকম ঝামেলা হয়নি।’’ 

এদিনু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেন মুখ্যমন্ত্রী। মমতার দাবি, বুকে গুলি চালিয়েছে বাহিনী। আর এই ঘটনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশেই ঘটেছে। তাই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তিনি। বিজেপি কে কটাক্ষ করে তিনি বলেন,  “ওরা ভাবে মানুষকে ভয় দেখাতে হবে। কিন্তু মানুষ ভীত সন্ত্রস্ত নয়। মানুষ বিরক্ত।” মমতার কথায়, ওই চার জনকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। মমতার ব্যাখ্যা, “কমিশন যা করছে, তা নজিরবিহীন।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত