নিজের ইচ্ছামতো ধর্ম বেছে নিতে পারবেন ১৮ পেরিয়ে গেলে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিজের ইচ্ছামতো ধর্ম বেছে নিতে পারবেন ১৮ পেরিয়ে গেলে। ধর্মান্তকরন বা ধর্মান্তর নিয়ে নজিরবিহীন মন্তব্য করল ভারতের সর্বোচ্চ আদালত। এই রায় দিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। ব্ল্যাক ম্যাজিক ও ধর্মান্তর নিয়ন্ত্রণে কেন্দ্র ও রাজ্যগুলোকে নির্দেশ দিতে করা এক আবেদনের শুনানিতে এই মন্তব্য করেছে বিচারপতি আরএফ নরিমন, বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি হৃষিকেশ রায়ের বেঞ্চ।

আরও পড়ুন: শর্তসাপেক্ষ অনুমতি কমিশনের, শীতলকুচি কাণ্ডে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার।

সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে, আঠারো বছরের বেশি বয়সিরা তাদের পছন্দমতো ধর্ম বেছে নিতে পারবে। আবেদনকারী অশ্বিনী উপাধ্যায়ের পক্ষে সওয়াল করা প্রবীণ আইনজীবী শঙ্করনারায়ণকে তিন বিচারপতির বেঞ্চ বলেন, “এটা কী ধরনের রিট পিটিশন? আমরা আপনার বিরুদ্ধে বড় ধরনের জরিমানা ধার্য করব। আপনি নিজের ঝুঁকি নিয়ে বিতর্ক করুন। ১৮ বছরের বেশি বয়সি কোনো ব্যক্তিকে নিজের ধর্ম বেছে নেওয়ার অনুমতি না দেওয়ার কোনো কারণ নেই।”

অশ্বিনী উপাধ্যায়ের পিটিশন খারিজ করে দেয় সুপ্রিমকোর্ট। এরপর শঙ্করনারায়ণ পিটিশনটি তুলে নিতে চান। পাশাপাশি তিনি আবেদন করেন, এ ব্যাপারে সরকার ও আইন কমিশনের কাছে বক্তব্য তুলে ধরার জন্য অনুমতি দেওয়া হোক তাঁকে। তবে প্রবীণ আইনজীবী শঙ্করনারায়ণকে আইন কমিশনের দ্বারস্থ হওয়ার অনুমতি দেয়নি বেঞ্চ। অশ্বিনী উপাধ্যায়ের আবেদনে ‘ধর্মের অপব্যবহার’ রোধে ধর্মান্তর আইন প্রয়োগ করতে কমিটি গঠন করা যায় কি না তা নির্ধারনের জন্যে নির্দেশনা চাওয়া হয়েছে।

খেয়াল-খুশি মতো ধর্মান্তরিত হওয়া সংবিধানের ১৪, ২১, ২৫ অনুচ্ছেদের লঙ্ঘন এবং তা ভারতীয় সংবিধানের অবিচ্ছেদ্য অংশ ধর্মনিরপেক্ষতার মৌলিক নীতির পরিপন্থি-এই প্রেক্ষাপটে পিটিশনকারী উল্লেখ করেন, ৫১-এ অনুচ্ছেদের আলোকে দায়িত্ব থাকা সত্ত্বেও কেন্দ্র ও রাজ্য ব্ল্যাক ম্যাজিক, কুসংস্কার ও প্রতারণামূলকভাবে ধর্মান্তর নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।’  এর বিরুদ্ধে সরকার সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে পারেনি বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। পিটিশনে বলা হয়েছে, কেন্দ্র এমন আইন চালু করুক যাতে ন্যূনতম তিন বছর থেকে শুরু করে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং বড় অঙ্কের জরিমানা ধার্য করা হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত