“করোনা ভ্যাকসিন কি হালাল?” ভ্যাকসিন নিয়ে নতুন বিতর্ক শুরু মুসলিম দেশগুলোতে!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ “করোনা ভ্যাকসিন কি হালাল?” ভ্যাকসিন নিয়ে নতুন বিতর্ক শুরু মুসলিম দেশগুলোতে! এখন ডিসেম্বর মাস চলছে। আমরা ডিসেম্বর মাসের শেষের দিকে।আর কিছুদিন পর নতুন বছরে পা দেবো আমরা।করোনা ভ্যাকসিন নিয়ে বেশকিছু আশার আলো দেখাতে শুরু করেছে আগামী বছরের গোড়াতেই।

আরও পড়ুনঃ আরও একবার বিতর্কে জড়াল রামদেবের সংস্থা পতঞ্জলি! অনুমতি ছাড়াই ‘‌‌করোনিল কিট’ বিক্রি ব্রিটেনে।

ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা ফাইজার নিজেদের তৈরি ভ্যাকসিন সম্পর্কে জানিয়েছে; শেষ দফার ট্রায়াল সম্পূর্ণ হতেই ভ্যাকসিন বিতরণ করা যাবে। করনো ভ্যাকসিন নিয়ে মুসলিম দেশগুলোতে নতুন বিতর্ক দেখা দিয়েছে। নতুন বিতর্ক মালয়েশিয়া থেকে শুরু করে মধ্য প্রাচ্যের একাধিক দেশের মুসলিম ধর্মগুরুরা তৈরি করছেন।তাঁরা প্রশ্ন তুলেছেন করোনা ভ্যাকসিন কি হালাল?

তাঁদের অনেকের মতে, এই মরণ ভাইরাসের ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে শুয়োরের মাংসের ব্যবহার করা হচ্ছে। আর তাই ইসলাম ধর্মাবলম্বী মানুষদের জন্য এই ভ্যাকসিন অপবিত্র।এই তথ্য কিছুটা ঠিক।বেশ কয়েকটি ভ্যাকসিন তৈরি করার ক্ষেত্রে পর্ক জিলেটিন ব্যবহৃত হয়েছে।

যদিও বড় বড় প্রস্তুতকারক সংস্থা ফাইজার, মডার্না, এক্সট্রাজেনেকার মতো সংস্থাগুলির দাবি, তারা ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে কোনোভাবেই শুয়োরের মাংসের ব্যবহার করেনি।কিন্তু এমন বেশ কয়েকটি সংস্থা রয়েছে যারা শুয়োরের মাংস ব্যবহার করেছে। যদি এখনও পর্যন্ত এ সম্পর্কে কোনও সঠিক তথ্য প্রকাশিত হয়নি।সেই সংস্থার তৈরি মুসলিম প্রধান দেশে ভ্যাকসিন দেওয়া হবে কি না তা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর