নজরবন্দি ব্যুরোঃ গত বছরের শেষ দিকে কমেছিল বিলিতি মদের দাম। এবার আরও একধাপ এগিয়ে বিশেষ ছাড়। একেবারে জলের দামে মদ। মাত্র ১০০ টাকায় মিলবে ৩৭৫ মিলিলিটারের হুইস্কি এবং রামের বোতল। তবে এতে অ্যালকোহলের মাত্রা অনেকটাই কম থাকবে বলে জানা গেছে। প্রায় একই দামে খুব শীঘ্রই আসতে চলেছে ভদকাও।
আরও পড়ুনঃ Madhyamik Exam 23: আগামী বছরে কবে হবে মাধ্যমিক? কোন দিন কোন পরীক্ষা? দেখুন এক নজরে



আবগারী দফতর সূত্রে খবর, মাত্র ১০০ টাকার বিনময়ে ৩৭৫ মিলিলিটার রাম বা হুইস্কি পাওয়া গেলেও তার ঝাঁজ হবে কম। নতুন ব্র্যান্ডের হুইস্কি এবং রামে অ্যালকোহলের মাত্রা থাকছে ৫০ ডিগ্রি। সূত্রে খবর, চোলাই মদের বিষক্রিয়ার সম্ভাবনা বেশী থাকে। তাই অভ্যাসে বদল আনতেই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে । ইতিমধ্যেই দোকানে দোকানে পাঠানো হয়েছে নতুন প্রকারের মদ।

সূত্র মারফত জানা গেছে, এই মদ তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে দেশি প্রস্তুতকারীদেরই। ১০০ টাকায় ৩৭৫ মিলিলিটার করে বিদেশী মদের বোতল পেতে চাইবেন অনেকে। বাজারে এর চাহিদা ভালোই হবে বলে আশাবাদী মদ ব্যবসায়ীরা।



ইতিমধ্যেই আবগআরী দফতরের ওয়েবসাইটে ‘ক্যালিপসো অরিজিনাল থ্রি এক্স রাম’, ‘কসমস ফিফটি থ্রি এক্স রাম’, ‘এমবস থ্রি এক্স রাম’, ‘হিমালয়ান বিয়ার ফাইন ইন্ডিয়ান রাম’, ‘টপ টেন থ্রি এক্স রাম’ এর নাম রয়েছে । যেগুলির শুধু ৩৭৫ মিলিলিটারের বোতলই পাওয়া যাচ্ছে। সবেরই দাম ১০০ টাকা।
জলের দামে মদ, উদ্যোগ নিল আবগারী দফতর

এছাড়াও একই দামে একই পরিমাণ হুইস্কির তালিকায় রয়েছে ‘অ্যাস্ট্রা ক্লাব’, ‘কসমস ফিফটি ডিলাক্স’, ‘কান্ট্রি ক্লাব ডিলাক্স’, ‘এমবস ফাইন’, ‘পিটার ক্যাট ফাইন গ্রেইন’, ‘রক সি ফাইন’







