নজরবন্দি ব্যুরোঃ চলতি বছর অর্থাৎ ২০২২ সালে মাধ্যমিক শুরু হয়েছিল ৭ মার্চ, শেষ হয়েছে ১৬ তারিখ। তবে আগামী বছর তা এগিয়ে এল ফেব্রুয়ারিতে। সাধারণত প্রতি বছর এই সময়েই মাধ্যমিক পরীক্ষা হয়। তবে ২০২০-২১ সালে কোভিডের কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার জন্য সিলেবাস শেষ করতে সময় লেগেছে।
আরও পড়ুনঃ কে কে-র মৃত্যুর জের, আপাতত হচ্ছে না সুরেন্দ্রনাথ কলেজের ফেস্ট
খানিকটা কাটছাঁটও করতে হয়েছে পাঠ্যসূচিতে। কিন্তু প্রতি বছরই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে পরের বছরের পরীক্ষার ঢাকে কাঠি পড়ে যায় রেজাল্ট প্রকাশের পরপরই সাধারণত ঘোষণা করা হয় আগামী বছরের পরীক্ষার দিনক্ষণ।

এবারও তার অন্যথা হল না। আজ ফল্প্রকাশের দিনই জানানো হল ২০২৩ এর মাধ্যমিকের পরীক্ষা সূচি। দেখে নিন এক নজরে।

পরীক্ষা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি, শেষ ৪ মার্চ।
• ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ – প্রথম ভাষা
• ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ – দ্বিতীয় ভাষা
• ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ – ভূগোল
• ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ – ইতিহাস

আগামী বছরে কবে হবে মাধ্যমিক? কোন দিন কোন পরীক্ষা? দেখুন এক নজরে
• ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ – জীবন বিজ্ঞান
• ২ মার্চ, ২০২৩ – অঙ্ক
• ৩ মার্চ, ২০২৩ – ভৌতবিজ্ঞান
• ৪ মার্চ, ২০২৪ – ঐচ্ছিক বিষয়



