কে কে-র মৃত্যুর জের, আপাতত হচ্ছে না সুরেন্দ্রনাথ কলেজের ফেস্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গুরুদাস কলেজের ফেস্টে এসেই মৃত্যু মুখে ঢোলে পড়েছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী কেকে। এদিকে তাঁর মৃত্যুর পরেই অনুষ্ঠানের আয়োজন, নজরুল মঞ্চের পরিকাঠামো, কলেজের ছাত্র সংসদের ভূমিকা পড়েছে প্রশ্ন চিহ্নের মুখে। এদিকে ইতিমধ্যে ফেস্টে সরকারি অনুমতি দেওয়ার ব্যাপারে শুরু হয়ে গিয়েছে ভাবনা-চিন্তা।

আরও পড়ুনঃ ভারতে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে করোনা, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ হাজারের বেশি

কলেজ-বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে এ বিষয়ে কথা বলা হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই পরিস্থিতিতে ৮ জুনের ফেস্ট স্থগিত করল সুরেন্দ্রনাথ কলেজ। পরবর্তীকালে অনুষ্ঠান আয়োজনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জানাতে হবে শিক্ষাদপ্তরকেও। এমন নির্দেশ দিয়েছেন ব্রাত্য বসুও। সুরেন্দ্রনাথ কলেজের ফেস্টে এ বার মূল আকর্ষণ ছিলেন সঙ্গীত শিল্পী জুবিন নৌটিয়াল। সঙ্গে ছিলেন গায়িকা সুনিধি চৌহানও।

5 2

মঙ্গলবার কেকে-র মৃত্যুর কারণ হিসেবে অনেকেই নজরুল মঞ্চের অব্যবস্থাকে দায়ী করছেন। অত্যধিক ভিড় এবং শীতাতপ ব্যবস্থা ঠিক মতো কাজ না করাতেই কেকে অসুস্থ হয়ে পড়েন বলে দাবি করা হয়েছে। ফলে সব দিক ভেবে আপাতত ফেস্ট হচ্ছে না। অনুষ্ঠান বাতিলের বিষয়টি সুনিধি চৌহান ও জুবিন নটিয়ালও জানানো হয়েছে।

6 1

কে কে-র মৃত্যুর জের, আপাতত হচ্ছে না সুরেন্দ্রনাথ কলেজের ফেস্ট

কে কে-র মৃত্যুর জের, আপাতত হচ্ছে না সুরেন্দ্রনাথ কলেজের ফেস্ট

সরকারি তরফে জানানো হয়েছে, ৭ জুন থেকে ১০ তারিখ পর্যন্ত নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের অনুষ্ঠানের কারণে সুরেন্দ্রনাথ কলেজের ফেস্টের অনুমতি দেওয়া যায়নি। তবে ওয়াকিবহাল মহলের ধারণা, কেকে’র মৃত্যুর কারণেই এই সাবধানী পদক্ষেপ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন