নজরবন্দি ব্যুরোঃ ভারতে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে করোনা। দৈনিক সংক্রমণের সংখ্যা টানা চারদিন লাফিয়ে লাফিয়ে বেড়ে শুক্রবার চার হাজারের সীমা ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪০৪১ জন।মৃত্যু হয়েছে ১০ জনের।
আরও পড়ুনঃ মাধ্যমিকে প্রথম দশে ১১৪ জন, যুগ্ম প্রথম পূর্ব বর্ধমানের রৌনক মণ্ডল, বাঁকুড়ার অর্ণব ঘড়াই
যার মধ্যে পাঁচটি কেরলের অনথিভুক্ত মৃত্যু। বাকি পাঁচ জনের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে দিল্লিতে। মহারাষ্ট্র, কেরল এবং নাগাল্যান্ডে একজন করে করোনা রোগী মারা গিয়েছেন গত ২৪ ঘণ্টায়। মারণ ভাইরাসের কবল থেকে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২৩৬৩ জন।

যা আক্রান্তের তুলনায় বেশ খানিকটা কম।অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা দেশে ২১,১৭৭ জন, বৃহস্পতিবারও যা ১৯ হাজারের আশেপাশে ছিল। বাড়ছে পজিটিভিটি রেটও। এই মুহূর্তে তা ০.৮৪ শতাংশ। ইতিমধ্যে ১৯৩ কোটি ৮৩ লক্ষের বেশি ভ্যাকসিনের ডোজ পেয়ে গিয়েছেন দেশবাসী।

ভারতে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে করোনা, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ হাজারের বেশি

চলছে প্রবীণদের বুস্টার ডোজ এবং কমবয়সিদের প্রথম ও দ্বিতীয় ডোজ। ৫ থেকে ১২ বছর বয়সিদের ভ্যাকসিন দেওয়ার কথা থাকলেও তার দিনক্ষণ এখনও ঘোষণা করেনি কেন্দ্র। তবে রাজ্যে সংক্রমণ এখন বেশ নিয়ন্ত্রণে। এখানে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৫৭।



