নজরবন্দি ব্যুরো: ইন্টার্ন শিক্ষক নিয়োগ নিয়ে কি জানালেন আধিকারিক? সাত বছরের বেশি সময় ধরে আটকে আছে আপার প্রাইমারির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। আপারের নিয়োগ কবে হবে তার উত্তর নেই কমিশনের কাছে। কারণ এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এখন আদালতের বিচারাধীন বিষয়। আদালতের নির্দেশ না পাওয়া পর্যন্ত আপার প্রাইমারিতে নিয়োগ করতে পারবে না স্কুল সার্ভিস কমিশন।
আরও পড়ুনঃ দেখা যাচ্ছে না উচ্চ মাধ্যমিকের ফল! সার্ভারে গণ্ডগোল, কি জানাল কর্তৃপক্ষ।


আর এই নিয়োগ প্রক্রিয়া আটকে থাকার কারণে রাজ্যের একাধিক স্কুলে শিক্ষকের ঘাটতি যেমন দেখা দিয়েছে, তেমনি কয়েক হাজার হবু শিক্ষকের ভবিষ্যৎ ক্রমশ অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে। শিক্ষক-ঘাটতি সামাল দিতে রাজ্য সরকার সদ্য-স্নাতকদের বিভিন্ন স্কুলে ইন্টার্ন হিসেবে নিয়োগের কথা ভাবছে বলে আগেই জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তার পর থেকেই বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়। বিরোধীদের বক্তব্য, এর ফলে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ সংক্রান্ত কর্মপদ্ধতির আর কোনও গুরুত্বই থাকবে না। আবার অনেকে মনে করেন, এর ফলে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হবেন। ইন্টার্ন শিক্ষক প্রসঙ্গে এক আধিকারিক জানিয়েছেন, ” রাজ্যের স্কুলে ইন্টার্ন নিয়োগের সঙ্গে এসএসসি-র মাধ্যমে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের কোনও সম্পর্ক নেই। আর তাই এই নিয়ে এত বিতর্কের কিছু নেই।”
দেখুন আপনার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট… এখানে ক্লিক করুন










