সীমান্তের পরিস্থিতি সামাল দিতে ঐক্যমতে পোঁছালেন ভারত-চিন সেনা কর্তারা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সামরিক স্তরে উচ্চ-পর্যায়ের বৈঠকের পর সিদ্ধান্তে পৌঁছল ভারত-চীন। উদ্দেশ্য প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। সূত্রের খবর, উত্তেজনা কমানোর জন্য প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনা মোতায়েন কমাতে ও সেনা পিছিয়ে নিতে তিনদফা পরিকল্পনায় এক মত প্রকাশ করেছে দুই দেশ। জানা গেছে, গত সেপ্টেম্বরে চুলশুল সেক্টরে সেনা আধিকারিকদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুনঃ টিমের সঙ্গেই অস্ট্রেলিয়া গেলেন ঋদ্ধিও, সেখানেই চলবে সুস্থ হয়ে ওঠার লড়াই

করোনা আবহের মধ্যেই গত এপ্রিল মাসে পূর্ব লাদাখ সীমান্তে চীনা অগ্রাসনের কারনে দুই দেশের সংঘাত শুরু হয়। সেই সময় থেকেই সীমান্ত রেখা বরাবর অতিরিক্ত সেনা মোতায়েন শুরু করে চিন। দীর্ঘ কয়েক মাস যাবৎ উত্তেজনা বহাল সীমান্তে। সুত্রের খবর, সংঘাতের আগে দেশের সেনার অবস্থান যেমন ছিল, সেই জায়গায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দুই দেশের সেনা আধিকারিকরা।

জানা গেছে, তিন-দফা পরিকল্পনার প্রথম পদক্ষেপ হিসেবে ‘ডিসএনগেজমেন্ট’ প্রক্রিয়া শুরু করা হবে প্যাংগং লেক এলাকা থেকে। ট্যাঙ্ক সহ সামরিক যানবাহন সরিয়ে নেওয়া হবে প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে বেশ কিছুটা দূরে। দুই দেশকেই মানতে হবে এই সিদ্ধান্ত। দ্বিতীয় পদক্ষেপ উত্তর প্যাংগং লেক এলাকা থেকে প্রতিদিন ৩০% করে সেনা সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই প্রক্রিয়া চলবে তিন দিন। এবং চীন সেনাবাহিনীকে ফিরে যেতে হবে ফিঙ্গার-৮ এলাকার পূর্বে। অন্যদিকে ভারতীয় সেনা ফিরে যাবে ধান সিং ঠাপা পোস্ট অঞ্চলে। দুই দেশে ডিএসক্যালেশন এবং ডিসএনগেজমেন্ট প্রক্রিয়া কতদূর এগোচ্ছে, সেই সংক্রান্ত তথ্য আদান-প্রদান করতে হবে ভারত ও চিনকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত