চিনকে পিছনে ফেলে জনসংখ্যায় ভারত-ই এখন বিশ্বের এক নম্বরে! রিপোর্ট প্রকাশ্যে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ চিন। এরপরই রয়েছে ভারত। এশিয়ার দুই দেশের প্রতিটিতে জনসংখ্যা ১৪০ কোটির বেশি। একটি প্রতিবেদনে বলা হয়েছিল, বর্তমানে চিনের মোট জনসংখ্যা সবচেয়ে বেশি। চলতি বছরের শেষে ভারতের মোট জনসংখ্যা হবে ১৪১ কোটি ২০ লাখে।

আরও পড়ুনঃ দ্বিশতরান করলেন শুভমান, রানের পাহাড়ে ভারত

আর এ সময় চিনের মোট জনসংখ্যা হবে ১৪২ কোটি ৬০ লাখে। কিন্তু আগামী বছর নাগাদ জনসংখ্যার দিক দিয়ে চিনকে ছাড়িয়ে যেতে পারে ভারত। আর সেটাই হয়েছে। গতকালই প্রকাশ্যে এসেছে ন্যাশনাল ব্যুরো স্ট্যাটিস্টিকসের রিপোর্ট। যেখানে বলা হয়েছে, হুহু করে জনসংখ্যা কমছে চিনে।

চিনকে পিছনে ফেলে জনসংখ্যায় ভারত-ই এখন বিশ্বের এক নম্বরে! রিপোর্ট প্রকাশ্যে

সেখানে ২০২২ সালে জনসংখ্যার বৃদ্ধির হার গত ষাট বছরে সর্বনিম্ন। তাদের তথ্য অনুযায়ী, চিনের জনসংখ্যা কমা ও ভারতে বাড়ার কারণে ইতিমধ্যে শি জিন পিংয়ের দেশকে ছাপিয়ে ভারতই জনসংখ্যায় শীর্ষস্থান দখল করেছে। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, ২০২২ সালের শেষে ভারতের জনসংখ্যা পৌঁছেছে ১৪১ কোটি ৭০ লক্ষে।

চিনকে পিছনে ফেলে জনসংখ্যায় ভারত-ই এখন বিশ্বের এক নম্বরে! রিপোর্ট প্রকাশ্যে

সেখানে চিনের জনসংখ্যা ১৪১ কোটি ৫০ লক্ষ। ব্লুমবার্গ রিপোর্টে উল্লেখ করেছেন, ভারতেও জন্মহার কমছে। তথাপি চিনের থেকে বেশি হওয়ায় ২০৫০ সাল অবধি উভয় দেশের জনসংখ্যার ব্যবধান বজায় থাকবে।

চিনকে পিছনে ফেলে জনসংখ্যায় ভারত-ই এখন বিশ্বের এক নম্বরে! রিপোর্ট প্রকাশ্যে

26 3

রাষ্ট্রসংঘ জানাচ্ছে, ২০২২ থেকে ২০৫০ সালের মধ্যে পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির অর্ধেকের কারণ হবে এশিয়া ও আফ্রিকার আটটি দেশ। সেগুলি হল কঙ্গো, ইজিপ্ট, ইথিওপিয়া, নাইজেরিয়া, তানজানিয়া, ফিলিপিন্স এবং ইন্ডিয়া

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত