দ্বিশতরান করলেন শুভমান, রানের পাহাড়ে ভারত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে দ্বিশতরান করলেন শুভমান গিল। শতরান করে বিরাটের নজির ভেঙে দিলেন শুভমান। এক দিনের ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সব থেকে দ্রুত ১০০০ রান করলেন তিনি। সেই সঙ্গে ভাঙলেন সচিনের রেকর্ডও।

আরও পড়ুনঃ সুস্থ হতে কতদিন সময় লাগবে? পন্থকে নিয়ে এল বড় আপডেট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সচিনের ১৮১ রানের রেকর্ডও শেষ হল এই তরুণ ভারতীয় ব্যাটারের হাতে। বাংলাদেশের বিরুদ্ধে ডবল সেঞ্চুরি করার পরের ম্যাচেই ঈশানকে বসিয়ে দেওয়াটা অনেকে মানতে পারেননি। কিন্তু শুভমন গিল প্রমাণ করে দিলেন, টিম ম্যানেজমেন্ট তাঁর উপর আস্থা রেখে ভুল কিছু করেনি।

দ্বিশতরান করলেন শুভমান, রানের পাহাড়ে ভারত
দ্বিশতরান করলেন শুভমান, রানের পাহাড়ে ভারত

হায়দারাবাদের মাঠে প্রথম থেকেই ব্যাট করতে নেমে আক্রমণাত্মক ছন্দে শুরু করে ভারত। রোহিত বেশি আক্রমণ করছিলেন। শুভমন গিল একটু ধরে ধরে খেললেন। দুজনে মিলে ৬০ রানের পার্টনারশিপ গড়ে তুললেন। রোহিত ৩৪ করে ফিরে গেলেও শুভমন নিজের স্বাভাবিক ব্যাটিং চালিয়ে গেলেন।

দ্বিশতরান করলেন শুভমান, রানের পাহাড়ে ভারত

ধৈর্য ধরে টপ অর্ডারে কিভাবে দায়িত্ব নিয়ে ইনিংস তৈরি করতে হয় দেখিয়ে দিলেন গিল। তাঁর এই ডবোল সেঞ্চুরি ভেঙে দিল অনেক রেকর্ড। শচীন তেণ্ডুলকর, বীরেন্দ্র শেহওয়াগ, রোহিত শর্মা, ঈশান কিষানের পর পঞ্চম ভারতীয় হিসাবে ওয়ানডেতে দ্বিশতরান করলেন গিল। গোটা বিশ্বের সপ্তম ক্রিকেটার হিসাবে এই নজিরের মালিক হলেন তিনি।

দ্বিশতরান করলেন শুভমান, রানের পাহাড়ে ভারত

উল্লেখ্য, শুভমন নিজের তৃতীয় শতরান পূর্ণ করেন। ১৯টি ইনিংসে তৃতীয় শতরান হল তাঁর। ১৫০ রান পূর্ণ হয়ে যাওয়ার পরে একটা সময় মনে হচ্ছিল, দ্বিশতরান বুঝি আর হল না। কিন্তু গিয়ার বদলানেন ৪৯তম ওভারে। ঐ ওভারেই লকি ফার্গুসনকে পর পর তিন বলে তিনটি ছক্কা মেরে ২০০ রান পূর্ণ করেন তিনি। এরপর শেষ ওভারের দ্বিতীয় বলে বড় শট মারতে গিয়ে আউট হয়ে যান তিনি। এর পর ভারত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৩৪৯ রান করে। জিততে গেলে নিউজিল্যান্ডকে করতে হবে ৩৫০ রান।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত