ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য ঘোষণা হল ভারতীয় স্কোয়াড, রয়েছে তিনটি চমক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টি-২০ সিরিজ শেষের পরেই একদিনের সিরিজ খেলবে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে। ২৩ মার্চ থেকে শুরু হতে চলা একদিনের সিরিজের দল ঘোষণা করে দিল বোর্ড। দল নির্বাচনে চমক রইল তিনটে। বিরাট কোহলির নেতৃত্বে টিমে জায়গা পেলেন কেকেআর তারকা প্রসিধ কৃষ্ণ, সূর্যকুমার যাদব, এবং ক্রুনাল পান্ডিয়া।

আরও পড়ুনঃ পরিচারিকা থেকে প্রার্থী, বিজেপির কলিতার স্বপ্ন সফলের সাক্ষী গোটা আউশগ্রাম।

প্রসিধ কৃষ্ণ, এবং ক্রুনাল পান্ডিয়া দুজনেই সদ্য সমাপ্ত বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত ফর্মে ছিলেন। অন্যদিকে, ব্যাট হাতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই দুরন্ত খেলার পুরস্কার পেলেন সূর্যকুমার।। সিরিজের তিনটে ম্যাচই খেলা হবে পুণের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে।

এবার এক নজরে দেখে নিন ভারতীয় দলঃ বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কেএল রাহুল, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, শ্রেয়স আইয়ার, ক্রুনাল পান্ডিয়া, শার্দুল ঠাকুর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত