পরিচারিকা থেকে প্রার্থী, বিজেপির কলিতার স্বপ্ন সফলের সাক্ষী গোটা আউশগ্রাম।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পরিচারিকা থেকে প্রার্থী, বিজেপির কলিতার স্বপ্ন সফলের সাক্ষী গোটা আউশগ্রাম। ভোটে তিনি জয় পাবেন কিনা তা সময় বলবে। তবে প্রার্থী হয়েই তিনি যে অন্যতম নমুনা তৈরি করেছেন তা বলার অপেক্ষা রাখে না। তিনি  উত্তর সদর মহকুমার গুসকরা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কলিতা মাজি। যাকে বিজেপি এবার টিকিট দিয়েছে আউশগ্রাম বিধানসভা কেন্দ্রে। পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহরটি কার্যত কৃষি ভিত্তিক এলাকার পুরসভা।

আরও পড়ুনঃ আমডাঙা থেকে অশোকনগর, দলীয় কর্মীদের দাবিতে একাধিক জায়গায় প্রার্থী বদল তৃণমূলের।

চারিদিকে গ্রাম। এই শহরটি যে আউসগ্রাম বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে সেখানে সত্যিই ধানের ভালো ফলন হয়। একসময় এই আউসগ্রাম ছিল বামেদের দূর্গ। কেননা এই এলাকার একটা বড় অংশ তপশিলী সম্প্রদায় ভুক্ত। আছেন আদিবাসী জনগোষ্ঠীর মানুষেরাও। তবে সময় বদলেছে। আপাতত ওই এলাকায় জয়ী রাজ্যের শাসকদল তৃণমূল। সেখানেই প্রার্থী হয়েছেন কলিতা। সামান্য প্রার্থীই তো হয়েছেন তাহলে তাঁকে নিয়ে এত মাতামাতি কেন। কারণ অন্যান্য প্রার্থীর থেকে তিনি অনেকটাই আলাদা। অভাব-অনটনের কারণে প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পার হতে পারেননি।

তাই পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন। বিয়ের পরেও পিছু ছাড়েনি অভাব-অনটন। স্বামী পাইপলাইনের মিস্ত্রি। তাতে একদমই সংসার চলে না। তাই গৃহপরিচারিকার কাজ শুরু করতে হয়েছে তাকে। তাই গৃহস্থের ঘর সামলানো কলিতার ঘাড়ে এখন দল সামলানোর দায়িত্ব। ভোটে জিতলে পাবেন গোটা আউশগ্রাম সামলানোর দায়িত্ব। তবে সেসব সময় বলবে। আপাতত ভোট প্রচারের প্রস্তুতিতে মগ্ন তিনি। এদিকে বিজেপি প্রার্থী চলে আসেন স্থানীয় দলীয় কার্যালয়ে। তাকে শুভেচ্ছা জানিয়েছেন দলের কর্মীরা।

পরিচারিকা থেকে প্রার্থী, বিজেপির কলিতার স্বপ্ন সফলের সাক্ষী গোটা আউশগ্রাম। বিজেপির আউশগ্রাম বিধানসভা এলাকায় বিজেপির সহ-আহ্বায়ক চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের দল গরিব মানুষের স্বার্থে লড়াই করে। একজন পরিচারিকাকে প্রার্থী করে দল সেটা বুঝিয়ে দিল। আমাদের প্রার্থীই জয়ী হবেন। এটা আমরা নিশ্চিত।” এখন বড় লরাইয়ের প্রস্তুতি নিচ্ছেন কলিতা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত