Ukraine War: চোখের সামনে না খেতে পেয়ে মরে যাচ্ছে, যুদ্ধবিধস্ত ইউক্রেনে বিনামুল্যে পেট ভরাচ্ছে ভারতীয় রেস্তরাঁ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গত আট মাস ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এই অবস্থায় ইউক্রেনের রাজধানী কিভে নিজের রেস্তরাঁতেই লঙ্গরখানা খুলেছেন ভারতীয় বংশোদ্ভূত কুলদীপ যাদব। গত মাস থেকে নিজের রেস্তরাঁয় বিনামূল্য খাবার বিলি শুরু করেছেন তিনি। কুলদীপের দাবি, বর্তমানে দিনে অন্তত ১০০-১৫০ জনের মধ্যে খাবার বিলি করা হয়। আর সবাইকে ভারতীয় খাবারই বিলি করেন তিনি।

আরও পড়ুন: মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে তলব করেছে ইডি, চাওয়া হয়েছে একাধিক তথ্য

কুলদিপ যাদব বলেন, “২০ ফেব্রুয়ারি থেকে এই পরিষেবা চালু করি। তখনও যুদ্ধ শুরু হয়নি। কিন্তু যুদ্ধের আভাস পাওয়া যাচ্ছিল।” প্রথমে ভারতীয় ছাত্রদের জন্যেই এই পরিষেবা চালু করেছিলেন বলে জানিয়েছেন কুলদীপ। কিন্তু পরে তাঁকে পরিকল্পনায় বদল আনতে হয়। এখন এখানে সেভাবে ভারতীয় ছাত্র নেই। কিন্তু রাশিয়া আক্রমণের ঝাঁঝ বাড়ানোয় বহু ইউক্রেনীয়কে প্রতিদিন খালি পেটে পড়ে থাকতে দেখছি। সেই কারণেই তাঁদের জন্য রেস্তোরাঁতেই লঙ্গরখানা খোলার সিদ্ধান্ত নিয়েছি।”

চোখের সামনে না খেতে পেয়ে মরে যাচ্ছে, যুদ্ধবিধস্ত ইউক্রেনে বিনামুল্যে পেট ভরাচ্ছে ভারতীয় রেস্তরাঁ
চোখের সামনে না খেতে পেয়ে মরে যাচ্ছে, যুদ্ধবিধস্ত ইউক্রেনে বিনামুল্যে পেট ভরাচ্ছে ভারতীয় রেস্তরাঁ

চোখের সামনে না খেতে পেয়ে মরে যাচ্ছে, যুদ্ধবিধস্ত ইউক্রেনে বিনামুল্যে পেট ভরাচ্ছে ভারতীয় রেস্তরাঁ

8 10

সকলের জন্যই অবারিত দ্বার কুলদীপের। তিনি জানেন যুদ্ধ যতদিন না থামছে এই বিপণ্ণ মানুষগুলির পাশে দাঁড়ানোই তাঁর প্রধান কর্তব্য। নিজের ব্যবসা, লভ্যাংশ এসব আপাতত না ভেবে সেটাই করে যেতে চান সিংহহৃদয় এই ভারতীয়। কুলদীপ বলেছেন, “ভারতের ঐতিহ্য়ই হল নিপীড়ত মানুষের পাশে দাঁড়ানো। আমি রাজনীতি বুঝি না। কেন যুদ্ধ হচ্ছে, কে ঠিক বা কে ভুল, সেটা নিয়ে মাথা ঘামানোর সময় নেই। চোখের সামনে যাঁদের না খেতে পেয়ে মরে যেতে দেখছি, তাঁদের মুখে খাবার তুলে দেওয়ার চেষ্টা করছি।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন