নজরবন্দি ব্যুরোঃ রাশিয়ার কাছ থেকে ৩ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেলের চুক্তি সাক্ষরিত করল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। আন্তর্জাতিক বাজারের তুলনায় কম দামে ভারতকে বিশেষ ছাড় দিল রাশিয়া। গত ২৪ দিন ধরে ইউক্রেনে যুদ্ধের কারণে কোণঠাসা রাশিয়া। এরই মধ্যে ভারতের সঙ্গে নয়া চুক্তি সাক্ষরিত হল।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী ‘মিথ্যাবাদী’ ও ‘পাল্টিবাজ’, পেগাসাস নিয়ে আক্রমণ সুকান্ত মজুমদারের


যদিও এটা দুই কোম্পানির মধ্যে চুক্তি বলেই জানানো হচ্ছে। এধরনের লেনদেনকে রাজনীতিকরণ করা উচিত নয়। তবে আমেরিকার কথায়, কম দামে রাশিয়ার সঙ্গে চুক্তি করে আসলে ভারত রাশিয়াকে সমর্থন করছে। সূত্রের খবর, বিশেষ শর্তসাপেক্ষে রাশিয়ার কোম্পানির সঙ্গে অপরিশোধিত তেলের চুক্তি ভারতকে লাভ দেবে।
উল্লেখ্য, গত ২৪ দিন ধরে ইউক্রেনের ওপর হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাশিয়ার এই সিদ্ধান্তের চরম বিরোধিতা জানিয়ে একের পর এক কড়া পদক্ষেপ নিয়েছে আমেরিকা সহ ইউরোপের অন্যান্য দেশগুলি। যার ফলে আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে চলেছে মস্কো। তাই অন্যান্য দেশগুলির সঙ্গে কম দামে অপরিশোধিত তেলের চুক্তি সারতে চাইছেন তাঁরা।
এমনিতেও ভারতে ৮০ শতাংশ কাজের ক্ষেত্রে খনিজ তেলের ব্যবহার হয়ে থাকে। তাই কম দামে বিশেষ শর্ত সাপেক্ষে যে কোনও দেশের সঙ্গে চুক্তিবদ্ধ হতে রাজি কেন্দ্র। কেন্দ্রের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন, গত ২৪ দিন ধরে ইউক্রেনের ওপর হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। রাশিয়ার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কত পরিমাণ তেলের জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি হয়েছে তা খুব শীঘ্রই জানানো হবে।


যুদ্ধের কারণে কোণঠাসা রাশিয়া, তেলের চুক্তি ভারতের সঙ্গে

এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী, রাজধানী কিভের কাছে ৩০ এলাকা রাশিয়ার দখলমুক্ত করেছে ইউক্রেন। ৭০ কিলোমিটার দূরে রুশ সেনাদের তাড়াতে সক্ষম হয়েছে তারা। মস্কোর সঙ্গে শান্তিপূর্ণ আলোচনার ডাকও দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।







