নজরবন্দি ব্যুরোঃ পেগাসাস ইস্যুতে সারা দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। কেন্দ্র সরকারের বিরুদ্ধে সংসদে এবং সংসদের বাইরে সরব হতে দেখা গিয়েছে বিরোধী দলগুলিকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোরের ফোনে আড়িপাতা হয়েছিল বলেও অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেজন্য গত বছরেই নিজের ফোনে ব্রাউন টেপ মেরে রেখেছিলেন তৃণমূল সুপ্রিমো। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের দাবী, এখন সেই ব্রাউন টেপ উধাও হয়ে গেছে। মুখ্যমন্ত্রী ‘মিথ্যাবাদী’ ও ‘পাল্টিবাজ’, দাবী বালুরঘাটের সাংসদের।
আরও পড়ুনঃ Corona in China: কোভিডে মৃত্যু বাড়াচ্ছে উদ্বেগ, আরও কড়া পদক্ষেপ চিনের
সম্প্রতি বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবী করেন, বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল পোগাসাস কেনার প্রস্তাব আমার কাছেও এসেছিল। কিন্তু আমি কিনিনি। বিজেপি শাসিত রাজ্য কিনেছিল। একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, মানুষের বাক স্বাধীনতার কথা ভেবেই তিনি পেগাসাস কিনতে চাননি। কিন্তু চন্দ্রবাবুর শাসনকালে অন্ধ্র পেগাসাস সফটওয়্যার কিনেছিল।

যদিও বিজেপির শুরু থেকেই দাবী করে আসছিল পেগাসাস প্রথম কিনেছিল মমতাই। একই ইস্যুতে সুর চড়ালেন বিজেপি সভাপতি। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে ভারতের মুখ্যমন্ত্রীদের মধ্যে যদি প্রতিযোগিতা হয়, যে কে বেশি মিথ্যা কথা বলেন আর কে বেশি পাল্টিবাজ, তাহলে মমতা অবশ্যই সেখানে প্রথম হবেন। কয়েকদিন আগে তিনি মুখ্যমন্ত্রীর ফোনে একটি ব্রাউন টেপ দেখেছিলেন। এখন সে ব্রাউন টেপ উধাও হয়ে গেছে। আগে বলতে হবে সেই সময় কেন ব্রাউন টেপ লাগিয়েছিলেন? আর এখন কেন লাগানো নেই? প্রথম যে রাজ্য পেগাসাস কিনেছিল তা পশ্চিমবঙ্গ।
যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবী, ওরা ওই মেশিন দেশের সমস্ত রাজ্যগুলিকে বিক্রি করতে গিয়েছিল। এখানে পুলিশের কাছে বিক্রি করতে এসেছিল। সেই সময়ে প্রায় ২৫ কোটি দাম দেওয়া হয়েছিল। তাও আজ থেকে চার থেকে প্রায় পাঁচ বছর আগের ঘটনা বলেও জানান তিনি।
মুখ্যমন্ত্রী ‘মিথ্যাবাদী’ ও ‘পাল্টিবাজ’, বিস্ফোরক সুকান্ত

একই অভিযোগ তুলেছেন সিপি(আই)এমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, আজ নয়, চার বছর ধরে বলছি। হোয়াটঅ্য়াপকাণ্ডে যখন আমেরিকায় মামলা হয়েছিল তখন ঘটনাক্রমে পেগাসাস চলে এসেছিল। মামলায় যে তথ্য দিয়েছিল, তাতে সরকার এবং সরকারি এজেন্সি ছাড়া বিক্রি না করার কথা বলা হয়েছিল। ভারতে চার-পাঁচটি সংস্থাকে দেওয়ার কথা বলা হয়েছিল। একটি কেন্দ্রীয় সরকার, বাকিরা হল রাজ্য সরকার বা তার মনোনীত এজেন্সি। তার মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে।



