Asia Cup 23: সূচি চূড়ান্ত, এশিয়া কাপে পাকিস্তানে খেলতে যাবে না ভারত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এশিয়া কাপে পাকিস্তানে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় ভারতীয় বোর্ড। এখনও এশিয়া কাপের সূচি প্রকাশিত না হওয়ায় নানা জল্পনা চলছিল। এশিয়া কাপ আর ওডিআই বিশ্বকাপকে একসঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টায় ছিল পিসিবি। পাক ক্রিকেট বোর্ডের প্রস্তাবিত হাইব্রিড মডেল মেনেই এ বারের এশিয়া কাপ হবে।

আরও পড়ুনঃ প্রথমে মারমুখী, তারপরেই কান্নারতা! একই দিনে দুই মেজাজে সাংসদ দেবশ্রী

আগে পিসিবি জানিয়েছিল, বিনা শর্তে তারা ভারতে এ বছরের ওডিআই বিশ্বকাপ খেলতে আসবে। পরবর্তীতে যদিও বেঁকে বসে বাবর আজমের দেশের ক্রিকেট বোর্ড। তারা দাবি তোলে টিম ইন্ডিয়া যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসে, তা হলে বাবরদেরও ভারতে গিয়ে বিশ্বকাপে না খেলাই উচিত। যদিও পিসিবির কোনও চালই কার্যত মেনে নেয়নি বিসিসিআই।

6 2

এই নিয়ে আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল বুধবার নিশ্চিত করলেন টিম ইন্ডিয়া যাচ্ছে না পাক-মুলুকে। বৃহস্পতিবার আইসিসি-র চিফ একজিকিউটিভদের মিটিং ডারবানে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহও উপস্থিত থাকবেন সেই মিটিংয়ে।

সূচি চূড়ান্ত, এশিয়া কাপে পাকিস্তানে খেলতে যাবে না ভারত

5 4

ধুমল জানান, ইতিমধ্যে পিসিবি প্রধান জাকা আশরাফের সঙ্গে সাক্ষাৎ করেছেন জয় শাহ। ধূমল বলেন, ”আমাদের সচিব পিসিবি প্রধান জাকা আশরাফের সঙ্গে দেখা করেছেন। এশিয়া কাপের সূচি চূড়ান্ত করা হয়েছে। লিগ পর্বের চারটি ম্যাচ হবে পাকিস্তানে। শ্রীলঙ্কায় হবে ৯টি ম্যাচ। ভারত-পাকিস্তান ম্যাচও হবে শ্রীলঙ্কার মাটিতে। ফাইনালে যদি এই দুই দল মুখোমুখি হয়, তাহলে সেটাও হবে শ্রীলঙ্কায়।

4 4

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত