ভারত বিশ্ব ক্রিকেটের রাজা, ওরা যা বলবে তাই হবে! বিস্ফোরক আফ্রিদি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ক্রিকেট বিশ্বে ভারতের প্রভাব অস্বীকার করার উপায় নেই। পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদিও মেনে নিচ্ছেন ক্রিকেটে এখন ভারতের প্রভাবই সবচেয়ে বেশি। তাই ভারত যা চায়, ক্রিকেট বিশ্বে তাই হয়। ভারতের এই ‘প্রভুত্ব’ নিয়ে অনেকদিন ধরেই সরব পাকিস্তান।

আরও পড়ুনঃ করোনায় আক্রান্ত অশ্বিন, দলের সঙ্গে ইংল্যান্ড যাওয়া হলনা তাঁর

ক্ষমতার জোরে ‘অন্যায়’ সুযোগ সুবিধা নেয় বিসিসিআই, এমন অভিযোগও উঠেছে একাধিকবার। আবারও সেই একই সুরে কথা বললেন প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি। তিনি বললেন, বিশ্ব ক্রিকেটের ওপর বড় প্রভাব রয়েছে ভারতের।

18 11

তার কারণ হিসেবে অবশ্য তিনি স্বীকার করেছেন যে ক্রিকেট খেলার সবথেকে বড় বাজার ভারতই। আফ্রিদি মূলত এমনটা বলছেন রেকর্ড দামে ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলের সম্প্রচার স্বত্ব বিক্রি ও আইপিএলের জন্য আইসিসির কাছ থেকে বিশেষ ফাঁকা সূচি পাওয়ার প্রেক্ষাপটে। ২০২৪ সাল থেকে ইন্ডিয়ান ক্রিকেট লিগের (আইপিএল) প্রতিটি মৌসুম হবে আড়াই মাস ধরে।

ভারত বিশ্ব ক্রিকেটের রাজা, ওরা যা বলবে তাই হবে! বিস্ফোরক আফ্রিদি

এটা নিয়ে আফ্রিদির আগেই মুখ খুলেছিলেন PCB প্রধান রমিজ রাজাও। তিনি এই নিয়ে অন্য দেশের ক্রিকেট বোর্ডের সাথে কথা পর্যন্ত বলবেন বলে জানিয়েছিলেন। উল্লেখ্য সম্প্রতি IPL এর সম্প্রচার স্বত্ব বিক্রি হয়েছে ৪৩ হাজার ৫০ কোটি টাকাতে।

20 11
ভারত বিশ্ব ক্রিকেটের রাজা, ওরা যা বলবে তাই হবে! বিস্ফোরক আফ্রিদি

ভারত বিশ্ব ক্রিকেটের রাজা, ওরা যা বলবে তাই হবে! বিস্ফোরক আফ্রিদি

মিডিয়া স্বত্ব বিক্রির পর আইপিএলের এখন ম্যাচপ্রতি আয় হবে ১০৫ কোটি ৫০ লাখ । আইপিএলের ১৫ বছরের ইতিহাসে এটি সর্বোচ্চ আয় বিসিসিআইয়ের। এই সব কারনেই পাক বোর্ডের আর ঘুম আসছে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন