ফের লকডাউনের পথে দেশ, ভয়াবহ সংক্রমণ আবহে বৈঠকে বসলেন চিন্তিত প্রধানমন্ত্রী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের লকডাউনের পথে দেশ, করোনা ভাইরাসের দাপটে ভয়াবহ অবস্থা ভারতে। টানা ২৫ দিন ধরে বাড়ছে সংক্রমণ। ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে করোনা। গতকালের পর ফের নয়া রেকর্ড হল দেশে। দৈনিক সংক্রমণের নিরিখে আমেরিকা এবং ব্রাজিলকে ছাপিয়ে গিয়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় গোটা দেশে নতুন করে আক্রান্তের সংখ্যা ৯৩ হাজার ২৪৯। এর ফলে ভারতের মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ কোটি ২৪ লক্ষ ৮৫ হাজার ৫০৯। ভারতে যখন এই অবস্থা তখন ব্রাজিল এবং আমেরিকায় গত ২৪ ঘন্টায় সংক্রামিত হয়েছেন ৭০ হাজার ২৩৮ জন এবং  ৬৯ হাজার ৮২২ জন।

আরও পড়ুনঃ শিক্ষকদের জন্যে সুখবর, CAS প্রদানে রাজ্যকে গুরুত্বপূর্ণ নির্দেশ কলকাতা হাইকোর্টের।

অন্যদিকে, সুস্থতার সংখ্যা অনেক কম দৈনিক আক্রান্তের চেয়ে। সুস্থ হয়েছেন ৬০ হাজার ৪৮ জন। যার মধ্যে বেড়েছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে ৬ লক্ষ ৯১ হাজার ৫৯৭। পাশাপাশি মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৪ লক্ষ ৮৫ হাজার ৫০৯ জন। আর করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন ১ কোটি ১৬ লক্ষ ২৯ হাজার ২৮৯ জন। দেশজুড়ে করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে সব রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব। সূত্রের খবর, এই বৈঠকে করোনার পরীক্ষা বাড়ানো, সংক্রমিতদের সংস্পর্শে কারা এসেছেন তা খুঁজে বের করা, আইসোলেশনে জোর দেওয়া এবং করোনাবিধি মানা ইত্যাদির উপর জোর দেওয়া হয়েছে।

২০২০-র ১৭ সেপ্টেম্বর ভারতে দৈনিক সংক্রমণ পৌঁছেছিল ৯৭ হাজার ৮৯৪। দেশে করোনা সংক্রমণের শুরু থেকে ২০২১-এর ৪ এপ্রিল পর্যন্ত এটাই ছিল সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। তার পর সেই সংখ্যাটা ক্রমে কমতে কমতে ২০২১-এর ৯ ফেব্রুয়ারি ৯ হাজারে পৌঁছয়। কিন্ত্য তার পর থেকে ফের সংক্রমণ বাড়তে শুরু করেছে। আর এই ঘটনায় চিন্তার ভাঁজ পড়েছে কেন্দ্রীয় সরকারের কপালে। সূত্রের দাবি, চিকিৎসকমহল কেন্দ্রকে ফের লকডাউনের পথে হাঁটতে অনুরোধ করেছে।

ফের লকডাউনের পথে দেশ, সংক্রমণ নিয়ন্ত্রণ এবং টিকাকরণে জোর দেওয়া সহ সামগ্রিক পরিস্থিতি নিয়ে তড়িঘড়ি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামগ্রিক পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর এদিনের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, গত বছর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতারাতি লকডাউনের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময়ের তুলনায় বর্তমানে পরিস্থিতি অনেকটাই খারাপ। তাই লকডাউনের সিদ্ধান্ত ছাড়াও আর কি কড়া পদক্ষেপ নিতে পারে কেন্দ্র সেদিকে তাকিয়ে সবাই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন