লকডাউনের ওয়ার্মআপ? ৩১মে পর্যন্ত বাতিল যাবতীয় আন্তর্জাতিক উড়ান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ লকডাউনের ওয়ার্মআপ? নিষেধাজ্ঞা জারি হল সমস্ত আন্তর্জাতিক বিমানে। সমস্ত তৎপরতা সত্বেও প্রতিদিনের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড তৈরি হচ্ছে প্রতিদিন। দেশের একাধিক স্থানে ঘাটতি অক্সিজেনের। নেই বেড। ধারাবাহিক সংক্রমণে দেশের একদিকে আক্রান্ত পৌঁছে গেলো প্রায় ৪ লক্ষের ঘরে। আর তারই জেরে এবার বন্ধ করে দেওয়া হল যাবতীয় আন্তর্জাতিক উড়ান। আগামী ৩১ মে রাত ১১টা ৫৯ পর্যন্ত কার্যকর থাকবে এই নিষেধাজ্ঞা। পরে করোনা পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুনঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত বিশিষ্ট সাংবাদিক রোহিত সারদানা।

দেশে আন্তর্জাতিক বিমানের ওঠা-নামায় লক ডাউনের শুরু থেকেই নিষেধাজ্ঞা জারি করেছিল ডিরেক্টর জেনারেল অফ সিভিল এ্যাভিয়েশন (ডিজিসিএ)। এবার এই নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ৩১ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বাড়ান হয়েছে। ডিজিসিএ-র পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে এই খবর। যদিও ডিজিসিএ-র বিশেষ অনুমোদন পাওয়া আন্তর্জাতিক উড়ান বা আন্তর্জাতিক পণ্য পরিবাহী বা কার্গো বিমানের ক্ষেত্রে কার্যকর হবে না এই নিষেধাজ্ঞা।

তবে বন্দে ভারত মিশনের মাধ্যমে বিশেষ আন্তর্জাতিক বাবল তৈরি করে এর আগে যে সব বিমানকে পরিষেবা চালিয়ে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছিল সেগুলি চালু থাকছে বলে জানিয়েছে সংস্থা। এদিকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩ লক্ষ ৮৬ হাজার ৪৫২ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮৭ লক্ষ ৬২ হাজার ৯৭৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৯৮ জনের। এ নিয়ে করোনায় দেশে মোট প্রাণ হারালেন ২ লক্ষ ৮ হাজার ৩৩০ জন।

গত ২৪ ঘন্টায় দেশে সংক্রমণ ৩ লক্ষ ৮৬ হাজার +, পাশাপাশি ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ১৯ লক্ষ ২০ হাজার ১০৭ জনের। পাশাপাশি দেশে চলছে টিকাকরণ। গত ২৪ ঘণ্টায় দেশে ২২ লক্ষ ২৪ হাজার ৫৩১ জন টিকা নিয়েছেন। এখনও অবধি দেশে টিকার ডোজ দেওয়া হয়েছে ১৫ কোটি ২২ লক্ষ ৪৫ হাজার ১৭৯। তবে আশার আলো দেখাচ্ছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৯৭ হাজার ৫৪০ জন। এবং এই মুহুর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা হল ১ কোটি ৫৩ লক্ষ ৮৪ হাজার ৪১৮।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত