নজরবন্দি ব্যুরোঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত বিশিষ্ট সাংবাদিক রোহিত সারদানা। দেশজুড়ে হুহু করে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। প্রতিদিন তৈরী হচ্ছে নিত্য নতুন রেকর্ড। কোন জাত-ধর্ম-সেলিব্রিটি-রাজনীতিবিদ দেখছেনা এই মারণ ভাইরাস। কার্যত মৃত্যু মিছিল চলছে ভারত জুড়ে। আর এবার করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন বিশিষ্ট সাংবাদিক রোহিত সরদানা। রোহিতের প্রয়ানে সংবাদমাধ্যম জগতে নেমে এসেছে শোকের ছায়া। করোনা আক্রান্ত রোহিত আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আরও পড়ুনঃ ফের খবরে নন্দীগ্রাম! ভোট গনণার আগেই চুরি, খোয়া গেল গুরুত্বপূর্ণ নথি


দেশের বহু সাংবাদিক রোহিত সারদানার প্রয়ানের খবর জানিয়ে ট্যুইট করেছেন। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন সংবাদজগতের কর্মীরা। রোহিত সারদানার মৃত্যু নিয়ে বিশিষ্ট সাংবাদিক রাজদীপ সরদেশাইয় ট্যুইট করে লিখেছেন, “খুবই ভয়ঙ্কর খবর। বিশিষ্ট টেলিভিশন সঞ্চালক রোহিত সারদানা প্রয়াত হয়েছেন। আজ তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা।”
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত রোহিত। তার মৃত্যুতে শোকবার্তা দিয়ে বিশিষ্ট সাংবাদিক সুধীর চৌধুরী লিখেছেন, “কিছুক্ষণ আগেই আমার এক সহকর্মীর ফোন এল। যা শুনলান, তাতে হাত কাঁপতে শুরু করল। আমাদের বন্ধু ও সহযোগী রোহিত সারাদানার মৃত্যুর খবর শুনলাম। এই ভাইরাস এত ঘনিষ্ঠ কারুর প্রাণ কেড়ে নেবে তা কল্পনাও করতে পারিনি। ঈশ্বর সুবিচার করলেন না।”
করোনায় ভয়াবহ পরিস্থিতি ভারতে। গত ২৮ এপ্রিলের হিসেব অনুযায়ী, ওই দিন বিশ্বজুড়ে ১২ হাজার ৩০৩ জন করোনা রোগী প্রাণ হারান। এর মধ্যে ভারতেই মারা যান ৩ হাজার ২৯৩ জন। অর্থাৎ প্রতিদিন বিশ্বে করোনায় যত মৃত্যু ঘটছে, তার প্রতি চারটির মধ্যে একটি ঘটছে ভারতে। শতকরা ২৫ শতাংশ।


করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ধুঁকছে ভারত। এখনও পর্যন্ত ১ কোটি ৮৭ লক্ষ ৬২ হাজার ৯৭৬ জন মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন দেশে। মৃত্যু হয়েছে ২ লক্ষ ৮ হাজার ৩৩০ জনের। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩ লক্ষ ৮৬ হাজার ৪৫২ জন। ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৯৮ জনের।







