নজরবন্দি ব্যুরোঃ এক দিনের বিশ্বকাপের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। মোট ১৫ জনের দল ঘোষণা করা হয়েছে। তবে, দলে কোনও নতুন চমক নেই। অধিনায়ক রোহিত শর্মা এবং সহ অধিনায়কের দায়িত্বে রয়েছেন হার্দিক পান্ডিয়া। ১৫ জনের দলে কারা কারা জায়গা পেলেন?
আরও পড়ুনঃ আজ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা, স্কোয়াডে কী থাকবে নতুন মুখ?


বারো বছর পর দেশের মাটিতে বিশ্বকাপ। স্বাভাবিকভাবেই প্রত্যশা অনেক বেশি। এই মুহূর্তে এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় রয়েছে ভারতীয় দল। সেই দলের অধিকাংশকেই বিশ্বকাপের দলে রাখা হয়েছে। এশিয়া কাপের দল থেকে বাদ দেওয়া হয়েছে মাত্র দু’জনকে। তাঁরা হলেন তিলক বর্মা এবং প্রসিদ্ধ কৃষ্ণকে।

মূলত তিনজনকে নিয়ে বেশি আলোচনা হয়েছে নির্বাচকদের বিরুদ্ধে। কেএল রাহুল, রবিচন্দ্রন অশ্বিন এবং যুজবেন্দ্র চহাল। তাদের মধ্যে কেবল রাহুলকে নেওয়া হয়েহে। যদিও রাহুল এই মুহূর্তে পুরোপুরি ফিট নন। আশা করা হচ্ছে, বিশ্বকাপের আগে তিনি ফিট হয়ে যাবেন।
তবে, একটি বিষয়, কোনও অফ-স্পিনার ছাড়াই বিশ্বকাপে নামছে ভারত। কারণ, দলে জায়গা হয়নি অশ্বিনের। রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল অফ-স্পিনার হলেও তাঁরা বাঁ হাতি বোলার। ডান হাতি অফ-স্পিনারের জায়গায় কেউ নেই।



দলে মোট ব্যাটার রয়েছেন ৬ জন। জোরে বোলার ৪ জন। অলরাউণ্ডার ৩ জন। উইকেটরক্ষক রয়েছেন ২ জন। দলে ২ জন স্পিনার। দেখে নেওয়া যাক, ভারতের ১৫ সদস্যের দল।
বিশ্বকাপের দল ঘোষণা ভারতের, দলে নতুন চমক? বাদ কারা?
ভারতের ১৫ সদস্যের দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, ঈশান কিশন, হার্দিক পাণ্ড্য (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, শার্দূল ঠাকুর, যশপ্রীত বুমরা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব।








