আজ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা, স্কোয়াডে কী থাকবে নতুন মুখ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এশিয়া কাপের মাঝেই আজ বড় দিন। আসন্ন একদিনের বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হবে মঙ্গলবার। বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে মঙ্গলবার দুপুর দেড়টায় দল ঘোষণা করা হবে। বর্তমানে এশিয়া কাপ খেলতে ব্যস্ত রয়েছে ভারত। সোমবার নেপালকে হারিয়ে সুপার ফোরের টিকিট পাকা করেছে টিম ইন্ডিয়া।

ক্যান্ডিতেই রয়েছে বিসিসিআই নির্বাচকরা। ক্যান্ডির হোটেল থেকে সাংবাদিক বৈঠক করে হবে দল ঘোষণা।আসলে মঙ্গলবারই বিশ্বকাপের প্রাথমিক পনেরো জনের দল ঘোষণার শেষ দিন। যদিও সেই দলে পরবির্তন আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত করা যাবে। এমনিতে দেখতে গেলে, এশিয়া কাপে যে ভারতীয় টিম খেলছে, সেখান থেকেই পনেরো জনের স্কোয়াড মোটামুটি নির্বাচন করা হবে।

রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, জশপ্রীত বুমরা, শ্রেয়স আইয়ার, হার্দিক পাণ্ডিয়া, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, রবীন্দ্রা জাদেজারা অটোমেটিক চয়েস। প্রশ্ন হল দুটো জায়গা নিয়ে। এক স্কোয়াডে কজন স্পিনার রাখবে ভারত? আর দুই হল উইকেটকিপার-ব‌্যাটার কারা হবেন? কিপারের স্লটটা নিয়ে ধোঁয়াশা কিছুটা কম।

আজ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা, স্কোয়াডে কী থাকবে নতুন মুখ?

ঈশান কিষাণ পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে যা খেলেছেন, তাতে তাঁর বিশ্বকাপ টিমে থাকা পাকা। অপর দিকে এশিয়া কাপে কে এল রাহুল বাদ পড়ার পর পরিবর্ত ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন। তাঁকে বিশ্বকাপের দলে রাখা হবে কিনা, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কার সুপার ফোর থেকে দলে আসবেন রাহুল। বিশ্বকাপ দলেও তাঁর নাম থাকবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন