ষষ্ঠ পে কমিশনের সুপারিশ, সরকারি কর্মীদের একাধিক সুখবর দিল নবান্ন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ষষ্ঠ পে কমিশনের সুপারিশ, সরকারি কর্মীদের জন্যে সুখবর দিল রাজ্য সরকার। ষষ্ঠ পে কমিশনের সুপারিশ অনুযায়ী পারিবারিক পেনশনের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে। নবান্নে আজ এক নির্দেশিকা জারি করে এই খবর জানানো হয়েছে। এতদিন পর্যন্ত পারিবারিক পেনশন পাওয়া যেত মাসিক সর্বোচ্চ ৩ হাজার ৬০০ টাকা। এবার এক ধাক্কায় তা বাড়িয়ে ৯ হাজার টাকা করা হয়েছে।

আরও পড়ুনঃ দেওয়ালে পিঠ ঠেকে গেছে ত্রিপুরায়, বিরাট মিছিলে শক্তি প্রদর্শন করল সিপিআইএম!

পারিবারিক পেনশনের ক্ষেত্রে প্রয়াত সরকারি কর্মীর স্ত্রী, স্বামী, বাবা, মা এবং বিবাহ বিচ্ছিন্না মেয়ে, বিধবা বা অবিবাহিত মেয়ে বরাদ্দ অর্থ পান। তাই রাজ্য সরকারের এই ঘোষনায় রাজ্যের বহু সরকারি কর্মীর পরিবার উপকৃত হবে। তবে পেনশন পাওয়ার ক্ষেত্রে অন্যান্য নিয়মগুলি অপরিবর্তিত থাকছে।

উল্লেখ্য, ঈদের আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, ১২ হাজার টাকা পর্যন্ত উৎসব অ্যাডহক বোনাস পাবেন সরকারি কর্মীরা। এছাড়াও পেনশনভোগীদের জন্যেও এককালীন ভাতার কথাও ঘোষণা করেছিলেন তিনি।

পাশাপাশি ৩৬ হাজার টাকার কম মাসিক বেতনের কর্মীরা ৪ হাজার টাকা অগ্রিম পাবেন পুজোর জন্যে। এছাড়াও অবসরপ্রাপ্ত কর্মীদের ২৫০০ টাকা বোনাস দেওয়া হবে। তবে যাঁরা ৩১ হাজার টাকার কম পেনশন পান তাঁদেরই এই বোনাস দেওয়া হবে।

ষষ্ঠ পে কমিশনের সুপারিশ, সরকারি কর্মীদের একাধিক সুখবর দিল নবান্ন।

ষষ্ঠ পে কমিশনের সুপারিশ, সরকারি কর্মীদের একাধিক সুখবর দিল নবান্ন। 74bef1e8bbeb48c893070aa2d58bc3f0 0001

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর