ওয়ার্ক ফ্রম হোম’, করোনা আবহে আইপিএলে কমেন্ট্রি এবার বাড়িতে বসে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা অধ্যুষিত পৃথিবীতে ‘ওয়ার্ক ফ্রম হোম’ নতুন কোনও সংজ্ঞা নয়। কিন্তু তাই বলে ক্রিকেট কমেন্ট্রিতে ‘ওয়ার্ক ফ্রম হোম’? সেটাও আবার আইপিএলে?  একদম ঠিক শুনেছেন। আসন্ন আইপিএলে (IPL) ধারাভাষ্যকারদের জন্য সেটাই হতে চলেছে। ধারাভাষ্যকার মহলে খোঁজখবর নিয়ে জানা গেল যে, আইপিএলে মাঠে এবার বিশাল কমেন্ট্রি টিম থাকবে না।

আরও পড়ুনঃ ইতিহাস গড়ল ISL, ওয়ার্ল্ড লিগস্ ফোরামে জায়গা করে নিল ভারতের এক নম্বর লিগ।

মাঠে কয়েক জন ধারাভাষ্যকার থাকবেন। বাকিরা করবেন বাড়ি থেকে। দেখা যাচ্ছে, একটা ওয়াইফাই কানেকশন আর টিভি থাকলেই বাড়ি থেকে ধারাভাষ্য সম্ভব। অতএব মনে করা হচ্ছে, আইপিএলের স্টুডিও কমেন্ট্রিটাই এবার ধারাভাষ্যকারদের বাড়িতে তুলে নিয়ে যাওয়া হতে পারে।করোনা পরিস্থিতিতে ঘরে বসেই ধারাভাষ্য দেওয়া এখন বর্তমান সময়ের দাবি। অতিমারীর কারণে, শুধু সবাইকে সুরক্ষিত রাখাই নয়, স্বল্প খরচের বিষয়টিও এর সঙ্গে জড়িত।

পাঠান যেমন বলছিলেন, মাঠে বসে সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে কমেন্ট্রি করার কোনো বিকল্প নেই, তবে বর্তমান সময়ে এমন পরিকল্পনা যথেষ্ট কার্যকরী। অবশ্য মাঠে না গিয়ে অন্য একটি স্থানে থেকে আইপিএলে কমেন্ট্রি করার বিষয় এবারই নতুন নয়। গতবারেই মুম্বইয়ের সম্প্রচারকারী চ্যানেলের স্টুডিও থেকে ধারাভাষ্যকাররা নিয়মিত কমেন্ট্রি করে গিয়েছেন।

১০ টি বিভিন্ন ভাষায়। সম্প্রচারকারী স্টার স্পোর্টসের তরফে বলা হচ্ছে, আগামী দিনের ‘কমেন্ট্রি ফ্রম হোম’ বিষয়টাই হতে চলেছে নিউ নরম্যাল। সবমিলিয়ে এবারের আইপিএল যে সব অর্থেই নতুন জিনিসের সাক্ষ্য রাখতে চলেছে, তাতে কোনো সন্দেহ নেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত