নজরবন্দি ব্যুরোঃ এক দিন ৮ রাজ্যের রাজ্যপাল বদল! দেশের আটটি রাজ্যে নতুন রাজ্যপাল নিযুক্ত করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই আটটি রাজ্য হল-কর্ণাটক, মিজোরাম, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, গোয়া, হরিয়ানা, ত্রিপুরা ও ঝাড়খন্ড। কর্ণাটকের রাজ্যপাল করা হয়েছে থাবরচন্দ গেহলটকে, মিজোরামের রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে হরি বাবু কাম্ভামপতিকে, মধ্যপ্রদেশের রাজ্যপাল করা হয়েছে মঙ্গুভাই ছগনভাই প্যাটেলকে এবং হিমাচল প্রদেশের রাজ্যপাল হচ্ছেন রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর।
আরও পড়ুনঃ সরকারের বিরুদ্ধে ফের তোপ সিধুর!


কিন্তু এই রাজ্যপাল বদল কেন? অয়াকিবহলের মতে এই রাজ্যপাল বদল আসলে মন্ত্রিসভার সম্প্রসারণের ইঙ্গিত। প্রবীনদের মন্ত্রিসভা থেকে সরিয়ে রাজ্যপাল করা হচ্ছে আর মন্ত্রিসভায় নবীন মুখে দিকে জোর দিতে পারেন প্রধানমন্ত্রী মোদি। এমনটাই মত সংখ্যাগরিষ্ঠের।
মন্ত্রিসভায় যাঁরা ডাক পেতে পারেন তাদের মধ্যে সর্বপ্রথম নামই- জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, সাংসদ নারায়ণ রানে ইতিমধ্যেই দিল্লি অভিমুখে রওনা হয়ে গিয়েছেন। শোনা যাচ্ছে কাজের পুরস্কার পেতে চলেছেন তাঁরা।
এক দিন ৮ রাজ্যের রাজ্যপাল বদল! বাংলা থেকে নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর, লকেট চট্টোপাধ্যায়দের নাম বাতাসে ভাসছে। আশায় বুক বেধেছেন সৌমিত্র খাঁও। ত্রিপুরা থেকে মন্ত্রিত্বের দৌঁড়ে রয়েছেন প্রতিমা মন্ডল।









