নজরবন্দি ব্যুরোঃ প্রবল চাপে ইমরান খান। আজ অর্থাৎ রবিবারই তাঁকে গ্রেপ্তার করতে পারে পুলিশ। ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছে গিয়েছে বিশাল পুলিশবাহিনী। পাক সংবাদমাধ্যম Geo News সূত্রে খবর, তোষাখানা মামলায় রবিবারই গ্রেফতার করা হবে পাকিস্তান তেহরিক-ই ইনসাফ বা PTI চেয়ারম্যানকে।
আরও পড়ুনঃ চট্টগ্রামের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ, মৃত ৬, আহত বহু


কিন্তু নেতার গ্রেফতারি ঠেকাতে মরিয়া ইমরানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) কর্মীরা। জ়ামান পার্কের বাড়ির সামনে হাজির হাজার হাজার ইমরান সমর্থক স্লোগান তুলছেন, ‘‘আগে আমাদের ধরো। তার পর নেতার কথা ভেবো।’’

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তোষাখানা মামলায় ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন সেশন কোর্টের বিচারক জাফর ইকবাল। বারবার তলব সত্ত্বেও আদালতে হাজিরা দেননি তিনি। এর পরই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।



অন্যদিকে পুলিশ আসার খবর মিলতেই দলের সমস্ত কর্মী-সমর্থকদের জামান পার্কের বাসভবনে চলে আসার নির্দেশ দেন ইমরান খান। এর আগেও দুর্নীতির অভিযোগে ইমরানের গ্রেপ্তারির সম্ভাবনা তৈরি হয়েছিল।
যে কোন সময় গ্রেফতার হতে পারেন ইমরান! প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছে গিয়েছে বিশাল পুলিশবাহিনী।

সেই সময়ও একইভাবে সমর্থকরা বিক্ষোভ দেখায়। শেষপর্যন্ত আদালতের নির্দেশে গ্রেপ্তারি এড়িয়েছিলেন তিনি। এবার কী হয় সেটাই দেখার।








