প্রভাব বাংলা বন্ধের! শ্যামবাজার, কোচবিহারে গ্রেপ্তার বিক্ষোভকারীরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: প্রভাব বাংলা বন্ধের! গতকাল বামপন্থী ছাত্র-যুব সংগঠনের নবান্ন অভিযানে পুলিশি হামলার প্রতিবাদে সিপিএম তথা বামফন্টের ডাকা আজ ১২ ঘন্টার বাংলা বনধে স্বাভাবিক পরিষেবা ব্যাহত। সকাল থেকে শুনশান জেলাগুলি। রাস্তায় বাস-গাড়ির সংখ্যা তুলনামূলক কম। সকাল থেকে স্বাভাবিক ছিল কলকাতার চিত্র। তবে বেলা বাড়ার সাথেই নানান জায়গায় বাড়তে থাকে অশান্তি।

আরও পড়ুনঃ প্রভাব বাংলা বনধের! ব্যাহত ট্রেন পরিষেবা।

বন্‌ধ সফল করতে হাতে গোলাপ ও চকলেট নিতে রাস্তায় নেমেছে বাম সমর্থকেরা। অবরোধ করা হয়েছে পূর্ব বর্ধমানের কার্জন গেট। আটকে উত্তরবঙ্গ পরিবহণ নিগমের বাস। পুলিশের হাতে গোলাপ তুলে দিচ্ছেন বাম ছাত্র-যুবরা।

রাজ্যের বিভিন্ন জেলায় মিছিল করছে বাম-কংগ্রেস। মধ্যমগ্রামে পুলিশের সাথে অশান্তি বন্‌ধ সমর্থনকারীদের। বীরভূম জেলাতেও দেখা গেল বনধের প্রভাব। বামেদের ডাকা বনধে স্তব্ধ কলকাতার রাস্তা ঘাট। ব্যাহত ট্রেন চলাচল। পান্ডুয়া ও শিয়ালদহ মেইন শাখার রেল অবরোধ করেছেন বনধ সমর্থনকারীরা।

প্রভাব বাংলা বন্ধের! শ্যামবাজারে অশান্তি, অবরুদ্ধ শ্যামবাজার পাচ মাথার মোড়। গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে। উত্তরবঙ্গের কোচবিহারে বাস আটকে বিক্ষোভ দেখায় বন্‌ধ সমর্থনকারীরা। জালানো হল টায়ার। পুলিশ আটক করেছে ৫ বিক্ষোভকারীকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত