নজরবন্দি ব্যুরো: দেশের স্বার্থে যে কোন শত্রুকে কড়া জবাব! “বিশ্বের কোনো শক্তিই সীমান্ত রক্ষার কাজ থেকে টলাতে পারবে না। সন্ত্রাসের মদতকারী দেশগুলিকে দেখছে গোটা বিশ্ব। প্রয়োজনে অন্যদেশের সীমান্তে ঢুকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়বে ভারতীয় সেনা।এর পিছনে রয়েছে পূর্ণ রাজনৈতিক সমর্থন। দেশের সেনা বাহিনীর জন্য আমরা গর্বিত।”
দীপাবলির দিন সেনাদের মনোবল বাড়াতে জয়সলমীরে লঙ্গেওয়ালা পোস্টে দাঁড়িয়ে এমনই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সকল সেনাবাহিনীর সদস্যদের জন্য দীপাবলি উপলক্ষে মিষ্টি উপহার দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কথায়, “প্রত্যেক দেশবাসীর হয়ে আপনাদের (জওয়ান) কাছে আমি দীপাবলির শুভেচ্ছাবার্তা নিয়ে এসেছি। আপনারা বরফে প্রবল ঠান্ডা বা মরুভূমির তীব্র গরমে কর্মে অবিচল থাকেন। কিন্তু আপনাদের সঙ্গে দীপাবলির দিন কাটাতে না পারলে আমার উৎসব সম্পন্ন হয় না।


আপনাদের আনন্দ আমার উৎসবের খুশি দ্বিগুণ করে দেয়।” এই নিয়ে সাতবছর ধরে সেনাবাহিনীদের সঙ্গেই দীপাবলি কাটাচ্ছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আরও বলেন, “দেশ প্রতিরক্ষাক্ষেত্রে আত্মনির্ভর হয়ে উঠছে। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা ক্রমশ পোক্ত হচ্ছে। আমরা দেশিও অস্ত্র কোম্পানির দিকে নজর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
দেশের স্বার্থে যে কোন শত্রুকে কড়া জবাব! প্রতিরক্ষা ক্ষেত্রে এই সিদ্ধান্তের ফলে ১৩০ কোটি ভারতীয়কে ভোকাল ফর লোকালের পক্ষে অনুপ্রণিত করা গিয়েছে।” এছাড়াও দিনের শুরুতে দীপাবলি উপলক্ষে তিনি সকালেই টুইট করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “দীপাবলিতে দেশবাসীকে শুভেচ্ছা। এই উথসব সবার জীবনে সুখ ও সমৃদ্ধি আনুক। প্রত্যেকে সুস্থ থাকুন।”







