শ্মশানে পাঠাবেন! মাথা, পাঁজর ভেঙে দেবেন! মাত্রাছাড়া হুমকি দিলীপ ঘোষের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শ্মশানে পাঠাবেন! মাথা, হাত-পা পাঁজর ভেঙে দেবেন! মাত্রাছাড়া হুমকি দিলীপ ঘোষের। রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এদিন হলদিয়ার এক জনসভায় তৃণমূল নেত্রীকে ‘শাড়ি পড়া হিটলার’ বলে কটাক্ষ করেন তিনি। আর তার সঙ্গে এও দাবী করেন, আসন্ন বিধানসভা নির্বাচনে ২০০ টি আসনেই জিতবে বিজেপি।

আরও পড়ুনঃ সমান যোগ্যতায় পরের ছেলেকে চাকরি! আন্দোলনে নামছেন ঘরের বঞ্চিত হবু শিক্ষক-রা।

শ্মশানে পাঠাবেন! মাথা, পাঁজর ভেঙে দেবেন! এদিন মমতা বন্দোপাধ্যায় কে আক্রমণ শানাতে গিয়ে ফের মাত্রা ছাড়ান দিলীপ ঘোষ। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর দিলীপ সরাসরি হুমকি দিয়ে বলেন, “আমি মমতা দি-র লোকদের বলছি, আগামী ৬ মাসের মধ্যে নিজেকে সংশোধন করে নিন। নাহলে ৬ মাস পরে তাঁদের হাত, পা, পাঁজর, মাথা ভেঙে দেওয়া হবে! বাড়ি যাওয়ার আগে হাসপাতাল ঘুরে যেতে হবে।” এরপরেই দিলীপ ঘোষ বলেন, আগামী ৬ মাসের মধ্যে যদি তৃণমূল কর্মীরা নিজেদের সংযত না করে তাহলে হাসপাতাল নয় সোজা শ্মশানে পাঠিয়ে দেওয়া হবে!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও এদিন তিনি একের পর এক সুর চড়ালেন। তিনি বলেন, “পঞ্চায়েত নির্বাচনে পুলিশ দিয়ে গোলমাল করে মনোনয়ন পত্র জমা দিতে দেয়নি। যেখানে মনোনয়ন জমা দেওয়া গিয়েছে সেখানে ভোট দিতে দেয়নি। তার পরেও গণনাকেন্দ্রের ভিতরে ঢুকে ছাপ্পা মেরেছে তৃণমূল। সেই ছবি আপনারা টিভিতে দেখেছেন।”

এরপরই সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আক্রমণ শানিয়ে বলেন, “ইতিহাসে আপনার নাম লেখা থাকবে। শাড়ি পরা হিটলার। তবে বিজেপিকে এভাবে রোখা যাবে না।” এছাড়াও এদিন পুলিশের বিরুদ্ধেও প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বলেন,”যে সব পুলিশ আধিকারিকরা নিরপেক্ষ হয়ে কাজ করছেন না। বিজেপি ক্ষমতায় এলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন