মহিলা বিশ্বকাপের সূচি প্রকাশ করল আইসিসি, অপেক্ষাকৃত দুর্বল দলের বিরুদ্ধে অভিযান শুরু ভারতের।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মহিলা বিশ্বকাপের সূচি প্রকাশ করল আইসিসি, অপেক্ষাকৃত দুর্বল দলের বিরুদ্ধে অভিযান শুরু ভারতের। অবশেষে ২০২২ মহিলা ক্রিকেট বিশ্বকাপের সুচি প্রকাশ আইসিসির। আয়োজনের দায়িত্ব পরেছে নিউজিল্যান্ডের উপর। যে মেগা টুর্নামেন্ট শুরু হবে ৪ ঠা মার্চ। এক মাসের টুর্নামেন্ট শেষ হবে ৩রা এপ্রিল। অপেক্ষাকৃত দুর্বল কোয়ালিফায়ার দলের বিরুদ্ধে ৬ ই মার্চ শুরু হবে ভারতের বিশ্বকাপ যাত্রা।

আরও পড়ুনঃকোভিড-১৯ এর জেরে বাতিল হল সংসদের শীতকালীন অধিবেশন।

২০২১ এর মার্চ থেকে টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতিতে অলিম্পিক পুরুষ টি ২০ বিশ্বকাপের মত এই টুর্নামেন্ট বন্ধ করে দিতে হয়। আসন্ন পুরুষ টি ২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে এই টুর্নামেন্ট এক বছর পিছিয়ে ২০২২ সালে নিয়ে যাওয়া হল। ঠিক হয়েছে ২০২২ সালের ৪ ঠা মার্চ থেকে নিউজিল্যান্ডের মোট ৬টি শহরে ম্যাচগুলি আয়োজিত হবে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে আয়োজক নিউজিল্যান্ড খেলবে একটি কোয়ালিফায়ার দলের বিরুদ্ধে।

মোট ৩১টি ম্যাচ হবে আইসিসির এই মেগা ইভেন্টে। ক্রাইস্টচার্চে ৩ এপ্রিল আয়োজিত হবে ফাইনাল। দুই সেমিফাইনাল আয়োজিত হবে ৩০ এবং ৩১ মার্চ।ভারত নিজেদের অভিযান শুরু করছে ৬ মার্চ দুর্বল কোয়ালিফায়ারের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচেই অবশ্য আয়োজক নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামতে হচ্ছে টিম ইন্ডিয়াকে। দু’দিন বাদে ১২ মার্চ আরেক কোয়ালিফায়ার দলের বিরুদ্ধে খেলবেন মিতালি রাজরা। ১৬ মার্চ খেলতে হবে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে। ১৯ মার্চ ভারতের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। ২২ মার্চ ফের একটি কোয়ালিফায়ার দলের মুখোমুখি হবে ওমেন-ইন ব্লু। লিগের শেষ ম্যাচে ২৭ মার্চ ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

মহিলা বিশ্বকাপের সূচি প্রকাশ করল আইসিসি, অপেক্ষাকৃত দুর্বল দলের বিরুদ্ধে অভিযান শুরু ভারতের। ভারতের অধিনায়ক মিতালি রাজ আশাবাদী এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়া ভাল ফল করবে। তিনি বলছেন,’গত ৩-৪ বছরে কয়েকটা টুর্নামেন্টে আমরা ভাল খেলেছি। সেটা ওয়ানডে হোক বা টি-২০। যদি আমরা এই টুর্নামেন্ট জিততে পারি, তাহলে পরবর্তী প্রজন্মের মেয়েদের জন্য সেটা বিরাট বড় অনুপ্রেরণা হবে।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর