কোভিড-১৯ এর জেরে বাতিল হল সংসদের শীতকালীন অধিবেশন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কোভিড-১৯ এর জেরে বাতিল হল সংসদের শীতকালীন অধিবেশন।  গতকাল সোমবার লোকসভা ভবনে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী চিঠি দিয়ে এই কথা জানিয়েছেন সংসদের বিরোধী দলনেতা তথা জাতীয় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে। প্রহ্লাদ যোশী জানিয়েছেন, বিরোধী দলের নেতার সাথে আলোচনা করার পরেই সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আরও পড়ুনঃ গোলাপি বলের নড়াচড়া সামলাতে দিন রাতের টেস্টে পান্থের আগে ঋদ্ধিই প্রথম পছন্দ টিম ইন্ডিয়ার।

কিছুদিন পূর্বে অধীর রঞ্জন চৌধুরী নয়া কৃষি আইন, সীমান্তে চিনের অগ্রাসন ও দেশের অর্থনৈতীক মন্দার পরিস্থিতি নিয়ে আলচনার জন্য সংক্ষিপ্ত শীতকালীন অধিবেশনের দাবি জানিয়েছিলেন কেন্দ্র সরকারের কাছে। এছাড়াও কংগ্রেস সাংসদ মনীশ তেওয়ারিও সংসদ খোলার দাবি জানিয়ে ট্যুইট করেছিলেন।  কিন্তু কেন্দ্রের তরফে জানানো হয়েছে বিরোধী দলের নেতাদের সাথে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোভিড-১৯ এর জেরে বাতিল হল সংসদের শীতকালীন অধিবেশন। চিঠিতে বলা হয়েছে, রাজধানীতে আবারও বাড়ছে করোনা সংক্রণ। শীতের সময়টা ভাইরাসের সাথে লড়ায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়।  সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, এখন ডিসেম্বর মাস। দেশে করোনা ভ্যাকসিন আসতে আর বেশি দেরি নেই। তাই বিরোধী দলগুলির নেতাদের সাথে আমি ব্যক্তিগত ভাবে আলোচনা করেছি এই বিষয়ে। সকলের সহমত নিয়েই বাতিল করা হয়েছে শীতকালীন অধিবেশন। চেষ্টা করা হচ্ছে জানুয়ারী মাসেই অধিবেশন বসানোর।   

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন