SC East Bengal : সুনীলের ব্যাপারে সতর্ক থাকছি, বেঙ্গালুরু বধে নয়া ছক রেনেডির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতবারের সমস্ত ভুল থেকে শিক্ষা নিয়ে এবার নিজেদের আইআসএল অভিযান শুরু করার ভাবনা থাকলেও এখনও পর্যন্ত জয়ের সরণি তে আসতে পারেনি ইস্টবেঙ্গল। কয়েকটি ম্যাচ বাদ দিলে একাধিক ম্যাচ থেকেই তিন পয়েন্ট পেয়ে মাঠ ছাড়তে পারত অরিন্দম-রফিকরা, কিন্তু শেষ রক্ষা হয়নি। তাই এবার সমস্ত  কিছু ভুলে আজ সুনীলের বেঙ্গালুরুর বিরুদ্ধে জয় দিয়েই নতুন ভাবে ঘুরে দাঁড়াতে মরিয়া রেনেডি সিংয়ের লাল-হলুদ ব্রিগেড।

আরও পড়ুনঃ ফের করোনা আক্রান্ত হলেন লক্ষ্মীরতন শুক্লা, রয়েছেন আইসোলেশনে

মানালো দিয়াজের পরিবর্তে মারিও রিভেরা কে দলের দায়িত্ব প্রদান করা হলেও এখনও পর্যন্ত দলের দায়িত্ব নেননি লাল-হলুদের এই প্রাক্তনী। তাই এই মুহূর্তে অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব নিয়ে মোট ৬ দিন দলের দায়িত্ব পেয়েছেন তিনি। সেখানেই দলের খেলোয়াড়দের সঙ্গে নিয়মিত ক্লাস নিয়ে তাদের মনে করাচ্ছেন এই মরশুমে তাদের ভাল পারফরম্যান্সের কথা।

কিন্তু দলের অন্যতম ভরসাযোগ্য স্টপার ফ্র্যাঞ্জোর সঙ্গে চোটের কবলে রয়েছেন ভারতীয় তারকা জ্যাকিচাঁদ সিং এবং রাজু গায়কোয়াড় তবুও কোনওরকম চাপ নিতে নারাজ দলের এই ভারপ্রাপ্ত কোচ। তবে আজ শেষ হাসি হাসতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড।

সুনীলের ব্যাপারে সতর্ক থাকছি, নয়া পরিকল্পনা রেনেডির

SC East Bengal begins Pre-season camp today
সুনীলের ব্যাপারে সতর্ক থাকছি, বেঙ্গালুরু বধে নয়া ছক রেনেডির

অপরদিকে এই মরশুমে এখনও পর্যন্ত কোন গোল পাননি ভারতীয় ফুটবল নক্ষত্র তথা বেঙ্গালুরুর অধিনায়ক সুনীল ছেত্রী। তাই এই অবস্থায় কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন দলের এই গোল মেশিন তা রেনেডির থেকে আর কে ভাল জানে? তাই এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সুনীলের ব্যপারে সতর্ক থেকেই প্রথম একাদশ সাজাচ্ছি ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত