ফের করোনা আক্রান্ত হলেন লক্ষ্মীরতন শুক্লা, রয়েছেন আইসোলেশনে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার করোনা আক্রান্ত হলেন প্রাক্তন ক্রিকেটার ও প্রাক্তন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। জানা গিয়েছে, তাঁর উপসর্গ রয়েছে, তবে তা মৃদু। জ্বর রয়েছে লক্ষ্মীর। নিজের কমপ্লেক্সের ফাঁকা বিল্ডিং এর ফ্ল্যাটে আলাদা আইসোলেশনে এ থাকছেন তিনি।

আরও পড়ুনঃ আজই ছুটি পাচ্ছেন বিদ্যুৎ মন্ত্রী, আপাতত একান্তবাসেই থাকবেন তিনি

এই নিয়ে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হলেন লক্ষ্মীরতন। উল্লেখ্য দেশে করোনা ও ওমিক্রনে দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ শতাংশের ওপর বাড়ল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৩৭৯ জন দেশে করোনায় আক্রান্ত হয়েছেন।

রাজ্যের অবস্থাও খুব ভাল না। প্রতিদিন হু হু করে বাড়ছে সংক্রমণের সংখ্যা। তার মধ্যে কলকাতার অবস্থা সব থেকে বেশি খারাপ। অপর দিকে রঞ্জি ট্রফির প্রস্তুতিতে বড় ধাক্কা খেল বাংলা শিবির !

ফের করোনা আক্রান্ত হলেন লক্ষ্মীরতন শুক্লা, রয়েছেন আইসোলেশনে

ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ মিলিয়ে মোট ৭ জনের কোভিড পরীক্ষার ফল পজিটিভ এসেছে ৷ এই কারণে স্থানীয় ক্রিকেট আপাতত স্থগিত রাখারই সিদ্ধান্ত নিয়েছে সিএবি ৷

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন