নজরবন্দি ব্যুরোঃ গত বছরের শেষের দিক থেকেই করোনা পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে গোটা রাজ্যে। একুশ পেরিয়ে বাইশ আসলেও সেই আগের মতই রয়ে গিয়েছে করোনা পরিস্থিতি। যারফলে বছরের একেবারে শুরুতেই করোনা আক্রান্ত হয়ে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। তবে বর্তমানে আগের থেকে অনেকটাই সুস্থ হওয়ায় আজই হাসপাতাল থেকে বাড়িতে ফিরে একান্তবাসে থাকতে চলেছেন তিনি।
আরও পড়ুনঃ বিজেপি ছাড়ছেন শান্তনু সহ ৫ বিধায়ক! বিকেলের বৈঠক ঘিরে জল্পনা


এই নিয়ে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আগের থেকে তাঁর অবস্থার উন্নতি ঘটলে ও এখনও পর্যন্ত থেকে গিয়েছে প্রবল মাথাযন্ত্রণা। তাই এখন বাড়িতে টানা একান্তবাসে থেকেই সুস্থ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন চিকিৎসকরা। তাই সমস্ত কিছু খতিয়ে দেখে আজ সকালেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়াও, তার শরীরে অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা প্রায় ৯৭ শতাংশের কাছাকাছি থাকায় কিছুটা নিশ্চিন্ত হয়েছেন চিকিৎসকরা। সেইসঙ্গে রক্তের যে সমস্ত পরীক্ষা করা হয়েছিল সেগুলির রিপোর্ট নিয়েও চিন্তার কোনও কারণ নেই বলেই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।
আজই ছুটি পাচ্ছেন বিদ্যুৎ মন্ত্রী, একান্তবাসেই থাকবেন তিনি

উল্লেখ্য গতবছরের শেষের দিকেই করোনায় আক্রান্ত হয়ে দক্ষিন কলকাতার এই উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয় বর্তমান বিসিসিআই প্রেসিডেণ্ট কে। তবে বছরের শেষ দিনে বাড়ি ফিরেছিলেন তিনি, শোনা গিয়েছে একেবারে সেই কেবিনেই চিকিৎসা করা হয় রাজ্যের এই মন্ত্রীর। তবে তাঁর জিনোম টেস্ট করার পর জানা যায় করোনার নয়া প্রজাতি ওমিক্রনে আক্রান্ত নন অরূপ বিশ্বাস।









