বিজেপি ছাড়ছেন শান্তনু সহ ৫ বিধায়ক! বিকেলের বৈঠক ঘিরে জল্পনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সোমবারেই বিজেপির সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তা থেকেই জল্পনা উঠেছিল এবার কি তবে বনগাঁর সাংসদের বিজেপি ত্যাগ? শোনা যাচ্ছে, এদিন বিকেলেই পাঁচ বিক্ষুব্ধ বিধায়কদের সঙ্গে নিয়ে বৈঠক করবেন তিনি। বিজেপি ছাড়ছেন শান্তনু সহ ৫ বিধায়ক? প্রশ্ন রাজনৈতিক মহলের।

আরও পড়ুনঃ Kejriwal Covid Positive: করোনা আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, চিন্তিত বিশ্ববাসী

শুরু হয়েছিল রাজ্য কমিটি গঠন এবং জেলা সভাপতি নির্বাচন থেকে। যখন সাংগঠনিক ক্ষেত্রে মতুয়াদের গুরুত্ব দেয়নি বলে অভিযোগ তুলেছিলেন বিজেপি বিধায়করা। উত্তর ২৪ পরগণা থেকে নদীয়া, মতুয়াদের গুরুত্বহীনতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পাঁচ বিধায়ক। এর মধ্যে রয়েছেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কির্তনীয়া, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, হরিণঘাটার বিধায়ক অসীম সরকার, রাণাঘাটের বিধায়ক মুকুটমণি অধিকারী এবং কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়। ক্ষোভের আগুন গড়ায় মতুয়া মহাসঙ্ঘের অন্দরেও। শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেও সামাল দিতে পারেননি কেন্দ্রীয় মন্ত্রী। সোমবার তিনিও সমস্ত হোয়াটাসঅ্যাপ গ্রুপ ছাড়তে শুরু করেন।

তিনি জানিয়েছেন, বঙ্গ বিজেপির বর্তমান নেতৃত্বের শান্তনু ঠাকুর এবং মতুয়া সমাজের ভোট নিষ্প্রয়োজন। তাই আমারও ওই সব গ্রুপে থাকার দরকার নেই। মন্ত্রীত্ব ছাড়ব কিনা পরে জানাবো। সময় এলে জবাব দেবো। মঙ্গলবার বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কির্তনীয়া, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, হরিণঘাটার বিধায়ক অসীম সরকার, রাণাঘাটের বিধায়ক মুকুটমণি অধিকারী এবং কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়দের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের কথা রয়েছে তাঁর। সেখানেই সিদ্ধান্ত নিতে পারেন তিনি।

বিজেপি ছাড়ছেন শান্তনু সহ ৫ বিধায়ক, বিকেলেই সিদ্ধান্ত 

বিজেপি ছাড়ছেন শান্তনু সহ ৫ বিধায়ক, বিকেলেই সিদ্ধান্ত 
বিজেপি ছাড়ছেন শান্তনু সহ ৫ বিধায়ক, বিকেলেই সিদ্ধান্ত 

রাজনৈতিক মহলের ব্যাখা, ১৯ এর নির্বাচনে ব্যাপক ফলাফল হয়েছিল বিজেপির। সেখানে বিরাট ফ্যাক্টর হয়েছিল মতুয়ারা। যার অনেকটাই শ্রেয় ঠাকুরবাড়ি এবং শান্তনু ঠাকুরের ওপর বর্তায়। সময় বদলে গেলেও বিধানসভা নির্বাচনে বিজেপির ফ্যাক্টর হয় ফের মতুয়ারাই। এখন তাঁদের মধ্যে চাপা ক্ষোভের আগুনে ঘৃতাহুতি দিয়েছে নতুন সাংগঠনিক রদবদল। দলের এই ড্যামেজ দ্রুত কন্ট্রোল করতে পারবে বঙ্গ বিজেপি? প্রশ্ন রাজনৈতিক মহলের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন