Kejriwal Covid Positive: করোনা আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, চিন্তিত বিশ্ববাসী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  নতুন বছরেও নেই শান্তি, দিল্লিতে কোভিড সংক্রমণ লাফিয়ে বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। ফলে এর দাপটে দেশ তথা বিশ্বজুড়েই বাড়ছে সংক্রমণ। একমাসেই বিশ্বের ১১৭টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন ভ্যারিয়েন্ট। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে  প্রায় ২ হাজারের কাছাকাছি। ওমিক্রন নিয়ে আতঙ্কের মাঝেই এবার করোনা সংক্রমিত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।

আরও পড়ুনঃ গোয়ায় মহুয়ার সহযোদ্ধা সৌরভ-সুস্মিতা, বিধানসভার লক্ষ্যে তোরজোড় তৃণমূলের

কোভিডে আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তাঁর দেহে কোভিডের মৃদু উপসর্গ ধরা পড়েছে। মঙ্গলবার সকালে টুইট করে নিজেই এ কথা জানিয়েছেন। টুইটে তিনি লিখেছেন,  “আমি করোনা পজিটিভ। সংক্রমণ খুবই মৃদু। আমি বাড়িতে নিজেকে আইসোলেট করেছি। বিগত কিছুদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তারা নিভৃতবাসে থাকুন এবং দ্রুত করোনা পরীক্ষা করান।”

সংক্রমণের পরিস্থিতি দেখে রবিবারই কেজরীবাল দিল্লিবাসীকে উদ্বিগ্ন হতে বারণ করেছেন। সূত্রের খবর, মঙ্গলবার রাজধানীর কোভিড পরিস্থিতি নিয়ে বিপর্যয় মোকাবিলা কমিটি একটি পর্যালোচনা বৈঠক করবে বলে জানা যায়। সোমবার দিল্লিতে কোভিড সংক্রমণের হার বা পজিটিভিটি রেট ছিল ৬.৪৬ শতাংশ। প্রশাসন সূত্রে খবর, যদি সংক্রমণের হার লাগাতার দু’দিনের বেশি ৫ শতাংশের উপরে থাকে, তা হলে সরকার চূড়ান্ত সতর্কতা এবং কঠোর বিধিনিষেধ জারি করতে পারে। বর্তমানে রাজধানীতে হলুদ সতর্কতা বহাল রয়েছে।

করোনা আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, চিন্তিত বিশ্ববাসী

করোনা আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, চিন্তিত বিশ্ববাসী
করোনা আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, চিন্তিত বিশ্ববাসী

ওমিক্রনের জেরে দিল্লিতে সংক্রমণের ছবিটা আমুল বদলে গিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের বক্তব্য, জিন পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল, তার মধ্যে ৮১ শতাংশের ওমিক্রন ধরা পড়েছে। সোমবার দিল্লিতে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৯ জন।রাজধানীর সংক্রমণ ঠেকাতে কী কী পদক্ষেপ করা উচিত, তা স্থির করতে মঙ্গলবার জেলা বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসবেন লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজাল। এরই মধ্যে খবর এল, মুখ্যমন্ত্রী স্বয়ং কোভিড আক্রান্ত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত