নজরবন্দি ব্যুরোঃ আগামী বছরের শুরুতেই বালু মাটিতে ভোট যুদ্ধ। এবারের নতুন করে নির্বাচনী ময়দানে নেমেছে। পূর্ব পেরিয়ে পশ্চিমে ক্ষমতায় আসাই প্রধান লক্ষ্য। তাই গোয়ায় মহুয়ার সহযোদ্ধা সৌরভ-সুস্মিতা।
আরও পড়ুনঃ ত্রিপুরা বিমানবন্দরের নতুন টার্মিনাল উদ্বোধনে প্রধানমন্ত্রী, বাতিল পঠনপাঠন


এবারের নির্বাচনে গোয়াতেও ফ্যাক্টর হতে চলেছে তৃণমূল। এবার তাঁদের জোটসঙ্গী এমজিপি। প্রতিপক্ষ বিজেপি কংগ্রেস এবং আপ। তাই এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তৃণমূল। প্রধান হাতিয়ার হিসাবে সামনে সুস্মিতা দেব এবং সৌরভ চক্রবর্তীকে ব্যবহার করছে তৃণমূল।
ইতিমধ্যেই গোয়ায় ক্ষমতায়নের দিকে তাকিয়ে গোয়া সফরে উপস্থিত হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ষবরণে গোয়া সফরে যান দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ফিরেই ত্রিপুরা সফরে যান অভিষেক। তারপরেই বিরাট সিদ্ধান্ত দলের।
গোয়ায় মহুয়ার সহযোদ্ধা সৌরভ-সুস্মিতা, বিধানসভার লক্ষ্যে তোরজোড় তৃণমূলের
রাজনৈতিক মহলের ধারণা, ২৪ এর নির্বাচনের দিকে তাকিয়ে এখন থেকে রণনীতি সাজাতে শুরু করেছে তৃণমূল। তাই ত্রিপুরা, গোয়া, মেঘালয় সহ একাধিক রাজ্যে সংগঠন বাড়াতে শুরু করেছে ঘাসফুল শিবির। ক্ষমতায় না আসলেও দ্বিতীয় শক্তি হিসাবে চমক দিতে চাইছে তাঁরা৷ তাই এখন থেকেই শুরু গোয়ার দূর্গ দখলের ছক।









