নজরবন্দি ব্যুরো: মেগভাঙা ভারী বৃষ্টিতে নাজেহাল অবস্থা সিকিমের। একদিকে বৃষ্টি, অন্যদিকে হড়পা বান কার্যত ধ্বংস করে দিল সিকিমকে। সেখানে এখনও পর্যন্ত সেখানে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। পাশাপাশি নিখোঁজ ১০২ জন। তবে এরমধ্যে যেই ২২ জন সেনাকর্মীও নিখোঁজ হয়ে গেছিলেন, তাঁদের খোঁজ মিলেছে বলে সূত্রের খবর।


সিকিম সরকারের পক্ষ থেকে জন্য গিয়েছে, মৃত্যুসংখ্যা আরও বাড়তে পারে। প্রায় ১০০ জন এখনও নিখোঁজ। পাশাপাশি জলের স্রোতে ১৪টি সেতু ভেঙে পড়েছে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন প্রায় ৩০০০ পর্যটক। তাছাড়াও নিখোঁজ হয়ে যাওয়া ২৩ জন সৈনিকের খোঁজ মিলেছে। তাদের প্রত্যেকের অবস্থা স্থিতিশীল।

অন্যদিকে, চুংথাংয়ে তিস্তা স্টেজ-৩ বাঁধে ১৪ জন শ্রমির কাজ করছিলেন। জলের স্রোতে বাঁধ ভেঙে পড়ের পর এখনও সুড়ঙ্গে আটকে রয়েছেন তাঁরা। তাদের উদ্ধারের জন্য চেষ্টা চালানো হচ্ছে। এছাড়াও বন্যায় উদ্ধার করে আহত অবস্থায় ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।



ইতিমধ্যেই, সিকিমে চালু করা হল হেল্পলাইন নম্বর
সিকিমের বন্যা পরিস্থিতিতে জারি করা হল একাধিক হেল্পলাইন নম্বর।
এই নম্বরগুলি হল- 03592-202461/201145 গ্যাংটক-03592-284444
নামচি- 03595-263734
মঙ্গন- 03592-234538
পাকইয়ং- 03592-291936
সোরেং- 8016747244
গ্যালসিং- 03595-250888
এছাড়াও পর্যটকদের জন্য-7001911393 ( Nodal Officer) (Asst. Director)- 8101426284 – এই নম্বরগুলি চালু করা হয়েছে।
বানভাসি সিকিমে এখনও খোঁজ নেই শতাধিকের, মৃত ১২








