নজরবন্দি ব্যুরো: অনেকদিন কেটে গিয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। এখন ফল প্রকাশের অপেক্ষায় রয়েছে পরীক্ষার্থীরা। কিন্তু এখনও সরকারিভাবে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তবে শীঘ্রই ফল প্রকাশ করতে তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, এমনই ইঙ্গিত দিল সংসদ।
আরও পড়ুন: চিন গেছেন পাকিস্তানের সেনাপ্রধান, আর্থিক সাহায্যেই প্রধান লক্ষ্য বলে মনে করছেন ওয়াকিবহাল মহল


আগে শোনা গিয়েছিল, জুন মাসের প্রথম সপ্তাহেই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হবে। তবে সংসদের এক কর্তা জানিয়েছেন উত্তরপত্র মূল্যায়নের কাজ প্রায় শেষের দিকে। মার্কশিট এবং চূড়ান্ত ফলাফল তৈরির কাজও দ্রুত শেষ হয়ে যাবে বলেই আশা করা হচ্ছে।



এক মাস এগোল উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ? চিন্তায় দিন কাটছে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের
সব কিছু পরিকল্পনামাফিক চললে আগামী মে মাসের শেষ সপ্তাহে পরীক্ষার ফল প্রকাশ হতে পারে। অর্থাৎ সময় এগিয়ে আসতে পারে বলেই ধারণা। উল্লেখ্য, অন্যান্য বছরের তুলনায় এবছর পরীক্ষার্থীদের সংখ্যা অনেকটাই কম ছিল। সংসদের অফিসিয়াল ওয়েবসাইট wbchse.nic.in , wbresults.nic.in , http://www.exametc.com ও http://www.indiaresults.com-এ ফলাফল জানা যাবে।

চলতি বছর ১৪ মার্চ থেকে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। পরীক্ষা শেষ হয়েছিল ২৭ মার্চ। প্রথমেই জানানো হয়েছিল পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মাথায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা রেজাল্ট হাতে পেয়ে যাবে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য আগেই জানিয়েছিলেন, “১০ জুনের আগে ফল ঘোষণা করার চেষ্টা করা হবে।








