চিন গেছেন পাকিস্তানের সেনাপ্রধান, আর্থিক সাহায্যেই প্রধান লক্ষ্য বলে মনে করছেন ওয়াকিবহাল মহল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চার দিনের সফরে চিন গেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। পাক আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, সামরিক সম্পর্কোন্নয়নে চিনে সরকারি সফরে গেছেন সেনাপ্রধান।

আরও পড়ুনঃ বিয়ের পিঁড়িতে রাহুল! বিয়ের কার্ডে কং নেতার ছবি ঘিরে জোর জল্পনা

15 15

দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক উন্নয়নই তার এই সফরের লক্ষ্য। তাছাড়া বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে সেনাপ্রধানের চিন সফর অত্যন্ত তাৎপর্যপূণ বলে মনে করা হচ্ছে। গত নভেম্বরে ইসলামাবাদের সেনাপ্রধানের দায়িত্ব নিয়েছেন মুনির।

14 16

এটাই তাঁর প্রথম চিন সফর। এই সফর নিয়ে ওয়াকিবহাল মহলের মতে, এখন পাকিস্তানের অর্থনীতি মুখ থুবরে পড়েছে। এমতাবস্থায় দায়িত্ব নিয়েই সৌদি আরব, সংযুক্তআর আমিরশাহী সফরে গিয়েছিলেন সেনাপ্রধান।

চিন গেছেন পাকিস্তানের সেনাপ্রধান, আর্থিক সাহায্যেই প্রধান লক্ষ্য বলে মনে করছেন ওয়াকিবহাল মহল

16 13

পরে তাঁকে ব্রিটেনেও যেতে দেখা যায়। উদ্দেশ্য একটাই। আর্থিক সহায়তা। আসলে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার IMF-এর চাপ রয়েছে পাকিস্তানের উপরে, অন্তত ৬ বিলিয়ন মার্কিন ডলার জোগাড় করার। এখনও পর্যন্ত সৌদি ও আমিরশাহীর তরফে ৩ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি মিলেছে। এবার বাকি অঙ্কের জন্য চাপ দিচ্ছে আইএমএফ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত