নজরবন্দি ব্যুরোঃ বড় পর্দায় আসতে চলেছে হৃত্বিক-দীপিকা জুটি! নিজের জন্মদিনে নতুন ছবির ঘোষণা করলেন বলিউড অভিনেতা হৃত্বিক রোশন। নিজের জন্মদিনে সিনেপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পরবর্তী ছবির কথা ঘোষণা করলেন তিনি।
আরও পড়ুনঃমাধ্যমিক পাশে চাকরি খুঁজছেন? বিপুল কর্মী নিয়োগ হবে রাজ্য স্বাস্থ্য দপ্তরে। জানুন বিস্তারিত


ভিডিওতে দেখা গেল তাঁর ছবির প্রথম ঝলক। বলিউডের সুপারস্টার হৃত্বিক প্রথমবার দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন। দুই তারকাই দর্শকদের বহু হিট ছবি উপহার দিয়েছেন। ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ থেকে ‘পদ্মাবত’, বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল এসব ছবি।
কিন্তু সিনেমাপ্রেমীদের এখনও পর্যন্ত হৃতিক ও দীপিকাকে স্ক্রিন ভাগ করতে দেখার সৌভাগ্য হয়নি। এবার সিদ্ধার্থ আনন্দের হাত ধরে নতুন জুটিই পর্দায় ভেসে উঠবে। ‘ফাইটার’ ছবিতে একসঙ্গে অভিনয় করবেন তারা। অভিনেতা হৃত্বিক রবিবারই নিজের ৪৭তম জন্মদিন সেলিব্রেট করছেন । সুজান খানের সঙ্গে সম্পর্কে ইতি ঘটেছে।
বড় পর্দায় আসতে চলেছে হৃত্বিক-দীপিকা জুটি! তবে প্রাক্তন স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা পাঠাতে ভোলেননি সুজান। ছেলেদের সঙ্গে হৃতিকের একটি মিষ্টি ভিডিও পোস্ট করে তাঁকে শুভ কামনা জানিয়েছেন প্রাক্তন স্ত্রী।









