মাধ্যমিক পাশে চাকরি খুঁজছেন? বিপুল কর্মী নিয়োগ হবে রাজ্য স্বাস্থ্য দপ্তরে। জানুন বিস্তারিত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মাধ্যমিক পাশে চাকরি খুঁজছেন, পশ্চিমবঙ্গ সরকার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর নিয়ে এল।রাজ্য সরকারের অধীনে রাজ্য স্বাস্থ্য দপ্তরের আওতায় আশা কর্মী নিয়োগ করা হতে চলেছে।এই পদের জন্য শুধু মাধ্যমিক পাশ করেই আবেদন করা যাবে। পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি এই পদ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করেছে। হাওড়া জেলায় আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

আরও পড়ুন: সেজে উঠল সিপিএমের পুনর্দখল হওয়া পার্টি অফিস, উড়ল লাল পতাকা

জানা গিয়েছে, আগামী ১৭ই জানুয়ারি পর্যন্ত উক্ত পদের জন্য আবেদন করা যাবে।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২২৪টি শূন্য পদের ক্ষেত্রে প্রার্থী বাছাই করা হবে। এক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই আশা কর্মী নিয়োগ করা হবে বলে।

জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তবে তপশিলি জাতি এবং উপজাতিদের ক্ষেত্রে বয়সে ছাড় দেওয়া হয়েছে। তপশিলি জাতি এবং উপজাতি ভুক্ত প্রার্থীদের বয়স ২২ থেকে ৪০ বছরের হতে হবে।

১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী বয়স বিচার করা হবে। হাওড়া জেলার বিভিন্ন ব্লকের জন্য আশা কর্মী নিয়োগ করা হচ্ছে। ইচ্ছুক প্রার্থীরা এই সংক্রান্ত আবেদন পত্র পূরণ করে তার সঙ্গে সমস্ত নথিপত্র সংযুক্ত করে নিজ নিজ ব্লক অফিসে জমা দিতে হবে।

মাধ্যমিক পাশে চাকরি খুঁজছেন, আবেদনপত্রের সঙ্গে নথি হিসেবে লাগবে মাধ্যমিকের এডমিট কার্ড, ভোটার কার্ড অথবা রেশন কার্ড, জাতিগত শংসাপত্র (যদি থাকে), আবেদনকারী যদি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হন তার প্রমান পত্র এবং আবেদনকারীর দুই কপি রঙ্গিন ছবি।আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত