নজরবন্দি ব্যুরোঃ ‘মাদার্স ডে’-তে কীভাবে মা-কে সারপ্রাইজ দেবেন? মেয়ে হয়ে মাতৃত্বের স্বাদ কে না চায়? এই ‘মা’ শব্দের মত পবিত্র কিছু হয়না। বছরের এই দিনটা শুধুই মায়ের। মায়ের কোনও বিকল্প নেই, প্রতিটা দিনই মায়ের। তাই মে মাসের দ্বিতীয় রবিবার অর্থাৎ ৮ মে মাতৃ দিবস পালন করা হয়। আর সে জন্যই আজ সেই মায়েদের জানাই কুর্নিশ। যদিও আজকের প্রতিটা দিনই বিশ্ব মাতৃ দিবস। অর্থাৎ সারা বিশ্ব জুড়ে পালন করা হবে বিশ্ব মাতৃ দিবস।
আরও পড়ুনঃ ৮ই মে কেন পালন করা হয় ‘মাদার্স ডে’? এই দিনটির গুরুত্ব কী?


এই বিশেষ দিনটিকে মায়েদের সম্মান জানানোর জন্যই নির্দিষ্ট করা হয়েছে। মা এমনই একটা জিনিস যার সঙ্গে পৃথিবীর কোনও দামী বস্তুর তুলনা হয় না। প্রতিটি মানুষের জীবনেরই অবিচ্ছেদ্য অঙ্গ মা। আর এই মায়ের জন্য কোনও বিশেষ দিনের দরকার হয় না। মায়ের জন্য সম্মান, ভালবাসা, শ্রদ্ধা জানাতেই এই বিশেষ দিনের আয়োজন।

মায়ের জন্য নির্ধারিত এই স্পেশ্যাল দিনটি শুধু মায়ের। তাই বিশেষ এই দিনে প্রত্যেকেই নিজের মতোন করে মাকে বিশেষ সম্মান জানায়। তবে কীভাবে মাকে সারপ্রাইজ দেবেন, আর কীভাবেই বা মাকে প্যাম্পার করবেন তা নিয়ে চিন্তা করছেন অনেকেই। হাতে যেহেতু সময় নেই তাই কম সময়ের মধ্যে কী উপহার দেবেন মাকে, তা নিয়ে অনেকে চিন্তিত হয়ে পড়েছেন। চিন্তার আর কোনও কারণ নেই। কম সময়ের মধ্যে বাড়তি কোনও ঝামেলায় না গিয়ে খুব সাধারণ ভাবেই ঘরোয়া উপহার দিয়েই মাকে খুশি করুন।
‘মাদার্স ডে'(Mother’s Day 2022)– এই দিনটি শুধু মায়ের দিন। তাই মায়ের ছুটি। সকালে বাড়িতে থাকায় মায়েদের কাজের চাপও বেড়ে গিয়েছে। তাই বিশেষ দিনটিতে মাকে ছুটি দিয়ে, মায়ের পছন্দের রান্নাগুলি চটপটে নিজের হাতে করে ফেলুন। ব্রেকফাস্ট থেকে ডিনার একদিনের রাঁধুনি হয়ে যান আপনি। ঘরে বসেই দুপুর বেলা খাওয়ার পর মায়ের পছন্দের কোনও সিনেমা দেখে ফেলুন।


একটি হাতে তৈরি কার্ড সবসময়েই সেরা উপহার। সন্তানের হাতে বানানোর উপহারের থেকে ভাল আর কী হয়!তাই হ্যান্ডমেড গ্রিটিংস কার্ড বানিয়ে তাতে জমে থাকা মনের কথা চট করে লিখে ফেলুন। যা এতদিন ধরে মাকে বলতে পারছিলেন না। মায়ের বালিশের নীচে রাতের বেলায় কার্ডটি রেখে দিন। যাতে সকালে উঠেই মা এই গিফটা পেয়ে খুশি হয়ে যায়।

মায়ের যদি সিনেমা বা ওয়েব সিরিজ দেখার আগ্রহ থাকে তাহলে মায়ের মোবাইলে নেটফ্লিক্স বা আমাজন প্রাইম সাবক্রিপশন করে দিন। এর থেকে ভাল উপহার লকডাউনে আর কি-ই বা হতে পারে।
ছোট থেকে বড় সকলেই চকোলেট ভালবাসে। তাই বিশেষ দিনটিতে মায়ের প্রিয় চকোলেট উপহার দিতে পারেন। এতে মায়ের মনও আনন্দে ভরে যাবে।
মায়ের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি দিয়ে ফোটো কোলাজ বানিয়ে ড্রয়িং রুমে টাঙিয়ে দিন। মা দেখলে খুশি হয়ে যাবে।
সারাদিনের পর সন্ধ্যেবেলা একটা ছোট্ট আয়োজন তো করা যেতেই পারে। তাই মায়ের পছন্দের কেক বানিয়ে মাকে দিয়ে সেটা কাটান এবং পরিবারের সকলকে নিয়ে সেই আনন্দ উপভোগ করে নিন।
গয়না বোধ হয় সব মায়েদেরই অল্প বিস্তর পছন্দ। তবে এই মুহূর্তে আপনার সোনা কেনার সামর্থ্য নাও থাকতে পারে৷। তাই সেই পরিস্থিতিতে মুক্ত একটি ভাল বিকল্প। গাছ একটি পরিবেশ-বান্ধব উপহার। যদি আপনার মা বাগান করতে ভালবাসেন তবে এটা পছন্দ করবেনই।
‘মাদার্স ডে’-তে কীভাবে মা-কে সারপ্রাইজ দেবেন? রইল কিছু অভিনব উপহারের তালিকা…
![]()
আপনি পটেড প্ল্যান্ট অর্ডার করতে পারেন বা যেকোনো দোকান থেকে পেতে পারেন। চক পেইন্টের কয়েকটি কোট দিযে এবং স্টিকার দিয়ে সাজিয়ে একটি পুরনো পাত্রকেও কাস্টমাইজড করতে পারেন।
আপনার মাকে একটি ফুট স্পা এবং ম্যাসাজার উপহার দিতে পারেন যা স্বয়ংক্রিয় রোলার, ডিজিটাল প্যানেল এবং জল গরম করার প্রযুক্তি সহ আসে। এটি তাঁকে আরাম দেবে।







