নজরবন্দি ব্যুরো: আলুর প্রায় প্রত্যেকটি মধ্যবিত্ত বাড়ির নিত্য সঙ্গী। আলু রোজ কর পাতে পড়বেই পড়বে। তবে আলু যতই প্রিয় সবজি হোক। রোজ রোজ এক খাবার খেয়ে সবাই একঘেয়েমি চলে আসে। তাই মুখে স্বাদ বদলাতে আলু দিয়েই বানিয়ে ফেলতে পারেন ভাবা আলুর অনবদ্য রেসিপি। এটি দেখতে যেমন সুস্বাদু খেতেও তেমনি দুর্দান্ত।
আরও পড়ুনঃ দিতিপ্রিয়ার গোপন প্রেমের চ্যাট লিক সামাজিক মাধ্যমে, কার সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী!


উপকরনঃ
ছোট আলু
সর্ষের তেল
পাঁচফোড়ন
শুকনো লঙ্কা
সর্ষে বাটা
নারকেল বাটা
লঙ্কা গুঁড়ো
নুন
দই
কলাপাতা

প্রণালী: প্রথমে ছোট ছোট আকারের আলু নিয়ে নিন। এরপর আলুগুলো সিদ্ধ করে নিন। আলু সিদ্ধ করার সময় আলুর মধ্যে নুন দিতে হবে। এরপর একটা কড়াই নিয়ে নিন। এরপর কড়াইয়ের মধ্যে পাঁচফোড়ন নিয়ে নিন। এরপর ওই পাঁচফোড়ন সহ গরম তেল আলুর মধ্যে ঢেলে নিন। এরপর একটি পাত্র নিয়ে নিন। এবং পাত্রের মধ্যে একে একে সর্সে বাটা, নারকেল বাটা, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ সব একসাথে মিশিয়ে আলু গুলো ম্যারিনেট করে নিতে হবে।
রোজ রোজ একঘেয়ে সবজি খেয়ে বিরক্তি! বাড়িয়ে ফেলুন এই রেসিপিটি



এরপর তার মধ্যে লেবুর রস এবং স্বাদমতো নুন যোগ করতে হবে। এরপর একটি ঢাকনা ওয়ালা পাত্র নিয়ে নিতে হবে এবং এরপর কলা পাতায় সমস্ত আলু গুলো মুরে নিতে হবে। এরপর আলু গুলো ভালো করে ভাপিয়ে নিন এবং হয়ে গেলে ভালো করে ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে সার্ভ করে দিন।







