হার্দিকের চোট কতটা মারাত্মক, জানালেন বোলিং কোচ শেন বন্ড

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ IPL এর দ্বিতীয় পর্বে এখন পর্যন্ত খেলতে দেখা গেল না মুম্বাই ইন্ডিয়ান্স এর অলরাউন্ডডার হার্দিক পান্ডিয়াকে। আর সেটা নিয়ে শুরু হয়েছে জল্পনা। যে হার্দিকের চোট কতটা মারাত্মক। কিন্তু এবার এই জল্পনা অবসানের জন্য এগিয়ে এলেন MI এর বোলিং কোচ শেন বন্ড।

আরও পড়ুনঃ দাদার চরিত্রে ‘না’ রণবীরের, তবে কি পর্দায় আসছেন খোদ সৌরভ? জল্পনা তুঙ্গে

তিনি আজ সংবাদ মাধ্যমকে জানান, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন হার্দিক। সামনে টি২০ বিশ্বকাপ। সেই কথা মাথায় রেখে বাড়তি ঝুঁকি নিতে চাইছে না MI। বন্ড বলেন, “আশা করি পরের ম্যাচ থেকেই ওকে পাওয়া যাবে।

হার্দিকের চোট কতটা মারাত্মক, জানালেন বোলিং কোচ শেন বন্ড

আমরাও ওকে দলে পেতে চাই। তবে মাথায় রাখতে হবে সামনেই টি২০ বিশ্বকাপ রয়েছে। ভারতীয় দলে ওর একটা ভূমিকা রয়েছে। সেই কারণে বেশি ঝুঁকি নিতে চাই না আমরা। সম্পূর্ণ সুস্থ হয়েই ও মাঠে নামবে।”

হার্দিকের চোট কতটা মারাত্মক, জানালেন বোলিং কোচ শেন বন্ড

হার্দিকের চোট কতটা মারাত্মক, জানালেন বোলিং কোচ শেন বন্ড

উল্লেখ্য IPL এর দ্বিতীয় পর্বে চেন্নাই সুপার কিংস ও কলকাতার কাছে হেরে কিছুটা ব্যকফুটে মুম্বাই। আর এই সময় হার্দিকের মত খেলোয়াড় মাঠের বাইরে থাকাটা মুম্বাইয়ের জন্য খারাপ খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত