দাদার চরিত্রে ‘না’ রণবীরের, তবে কি পর্দায় আসছেন খোদ সৌরভ? জল্পনা তুঙ্গে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চলতি মাসের শুরুতে লভ রঞ্জন এবং অঙ্কুর গর্গের প্রযোজনা সংস্থা লভ ফিল্মস সৌরভ গাঙ্গুলির বায়োপিক তৈরির কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করে। এর পর পর থেকেই দেশ জুড়ে দাদার ফ্যানদের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠে। জল্পনা শুরু হয় কে করবেন মহারাজের চরিত্র? নাম উঠে আসে দুজনের।

আরও পড়ুনঃ বিশ্বকাপের কথা মাথাই রেখে IPL ফ্র্যাঞ্চাইজি গুলিকে চিঠি বোর্ডের, চাপ দেওয়া যাবে না রোহিতদের

এক রণবীর কপূর ও দুই পরমব্রত চট্টোপাধ্যায়। কিন্তু সুত্রের খবর দাদার চরিত্রে অভিনয় করবেন না বলে জানিয়ে দিয়েছেন রণবীর (Ranbir Kapoor)। কারণ হিসেবে তিনি জানিয়েছেন কারওর জীবনীচিত্রে অভিনয় করতেই আগ্রহী নন। ব্যতিক্রম, সঞ্জয় দত্ত (Sanjoy Dutta)।

দাদার চরিত্রে ‘না’ রণবীরের
দাদার চরিত্রে ‘না’ রণবীরের

তাছাড়া তিনি আরও জানিয়েছেন তার ভালোবাসা ফুটবল তাই গোটা সিনেমা জুড়ে তাঁকে খেলতে হবে ক্রিকেট তাই তিনি এই ছবিতে অভিনয়ে আগ্রহী নন। অপর দিকে প্রযোজক সংস্থা দাদার চরিত্র করার জন্য এক জন সর্বভারতীয় মুখ দরকার এর সেখানেই পিছিয়ে পরেছেন পরম (Parambroto)।

দাদার চরিত্রে ‘না’ রণবীরের, তবে কি পর্দায় আসছেন খোদ সৌরভ? জল্পনা তুঙ্গে

এই যখন অবস্থা তখন জোর জল্পনা শুরু হয়েছে তবে কি নিজের বায়োপিকে নিজেই অভিনয় করবেন সৌরভ? এর প্রধান কারন হল প্রযোজকের ঘনিষ্ঠ মহলের খবর বিজ্ঞাপনে অভিনয়, সঞ্চালনার দৌলতে সৌরভ (Sourave Ganguly) আর ক্যামেরার মধ্যে ভালই বন্ধুত্ব গড়ে উঠেছে। প্রতি দিন তিনি নিজেকে ঘষেমেজে আরও ধারালো করছেন।

দাদার চরিত্রে ‘না’ রণবীরের, তবে কি পর্দায় আসছেন খোদ সৌরভ? জল্পনা তুঙ্গে

দাদার চরিত্রে ‘না’ রণবীরের, তবে কি পর্দায় আসছেন খোদ সৌরভ? 

ফলে, তাঁর চরিত্রে তাঁকেই নেওয়ার একটি সম্ভাবনা নাকি তৈরি হয়েছে। পাশাপাশি এও জানা গিয়েছে, এখনও চিত্রনাট্য লেখার কাজ চলছে। চূড়ান্ত চিত্রনাট্য তৈরির পরে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রযোজক।

দাদার চরিত্রে ‘না’ রণবীরের, তবে কি পর্দায় আসছেন খোদ সৌরভ? 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত