ধোনির ৪২ তম জন্মদিনে সামনে এল তাঁর সম্পত্তির পরিমাণ, কত সম্পত্তির মালিক মাহি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক
নজরবন্দি ব্যুরোঃ চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি শুক্রবার নিজের জন্মদিন পালন করছেন। বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী স্তম্ভ হলেন মহেন্দ্র সিং ধোনি। চলতি বছরই ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস পঞ্চমবার আইপিএল খেতাব জয় করেছে। এই টুর্নামেন্টে মহেন্দ্র সিং ধোনি ২৫০ ম্যাচে ৫,০৮২ রান করেছেন। ধোনি ‘ক্যাপ্টেন কুল’ নামেই গোটা বিশ্বে খ্যাত। ধোনির ৪২ তম জন্মদিনে সামনে এল তাঁর সম্পত্তির পরিমাণ, কত সম্পত্তির মালিক মাহি?
শুধু আইপিএলের সময় তাঁকে মাঠে দেখা যায়। তা সত্ত্বেও মহেন্দ্র সিং ধোনির ব্র্যান্ড ভ্যালু এখনও অমলিন। তাঁর জন্মদিনের পরেই প্রকাশ্যে এসেছে ক্যাপ্টেন কুলের সম্পত্তির পরিমাণ। স্টক গ্রো সম্প্রতি ধোনির মোট সম্পত্তির পরিমাণের রিপোর্ট নিয়ে এসেছে সামনে। যা দেখে বোঝা যাচ্ছে, কয়েক বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও টাকার গদিতেই অধিষ্ঠিত ‘ক্য়াপ্টেন কুল’!

আরও পড়ুন: কবে মায়ামির নতুন জার্সি চাপাবেন লিও? জানাল ক্লাব কর্তৃপক্ষ

ধোনির সম্পত্তির অঙ্ক মাথা ঘুরিয়ে দেওয়ার মতোই। হাজার কোটি টাকারও বেশি সম্পত্তির মালিক তিনি। খেলার পাশাপাশি ২০টি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত মাহি। এছাড়াও তাঁর গাড়ি ও বাইকের সংগ্রহ তাক লাগিয়ে দেওয়ার মতো। সব মিলিয়ে তাঁর সম্পত্তির পরিমাণ ১০৪০ কোটি বলেই দাবি একটি সংস্থার।ধোনি তাঁর ক্রিকেট কেরিয়ারে অধিকাংশ সময়ই ছিলেন বোর্ডের এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটার। ধোনি ২০২০ সালের স্বাধীনতা দিবসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বুট জোড়া তুলে রাখলেও, খেলা চালিয়ে যাচ্ছেন আইপিএলে। আইপিএলের বেতন ছাড়াও একাধিক ব্র্যান্ড এনডোর্সমেন্ট করেন তিনি।

ধোনির ৪২ তম জন্মদিনে সামনে এল তাঁর সম্পত্তির পরিমাণ, কত সম্পত্তির মালিক মাহি?
ধোনির ৪২ তম জন্মদিনে সামনে এল তাঁর সম্পত্তির পরিমাণ, কত সম্পত্তির মালিক মাহি?
পাশাপাশি রয়েছে নিজস্ব প্রোডাকশন হাউস, হোটেল ব্যবসা ও বেঙ্গালুরুতে স্কুল। আইপিএলে প্রতি ম্য়াচ খেলার জন্য ক্য়াপ্টেনের পকেটে ঢোকে ৮৫.৭১ লক্ষ টাকা। এছাড়াও ২০টি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত রয়েছেন মাহি। প্রতি ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকে ৪-৬ কোটি টাকা আয় তাঁর।ঝাড়খণ্ড সরকারকে, যে মানুষটা চলতি অর্থবর্ষে শুধু অ্যাডভান্স ট্যাক্সই দিয়েছেন ৩৮ কোটি টাকা।
ধোনির ৪২ তম জন্মদিনে সামনে এল তাঁর সম্পত্তির পরিমাণ, কত সম্পত্তির মালিক মাহি?
ক্যাপ্টেন কুলের স্থাবর-অস্থাবর সম্পত্তির তালিকাও বেশ দীর্ঘ। রাঁচিতে তাঁর বিশাল বাগানবাড়ি রয়েছে। তাছাড়াও ধোনির বাইক প্রীতির কথাও তাঁর ভক্তদের অজানা নয়। তাঁর গ্যারাজে রয়েছে নানা ধরনের বাইক। তার মধ্যে রয়েছে কাওয়াসাকি নিনজা এইচ২, হার্লে ডেভিডসন ফ্যাটবয়, দুকাটি, নর্টনের মতো বিখ্যাত বাইক। তাছাড়াও পোর্শে ৯১১, অডি, মার্সিডিজ, রেঞ্জ রোভার,মিৎসুবিশি পায়েরোর মতো বিলাসবহুল গাড়িও রয়েছে মহেন্দ্র সিং ধোনির গ্যারাজে। এবার আসা যাক সোশ্যাল মিডিয়ায়।
ধোনির ৪২ তম জন্মদিনে সামনে এল তাঁর সম্পত্তির পরিমাণ, কত সম্পত্তির মালিক মাহি?
ইনস্টাগ্রামে কোহলি বিজ্ঞাপন সংক্রান্ত পোস্ট করার জন্য ৮.৯০ কোটি টাকা নিয়ে থাকেন। ট্যুইটারের ক্ষেত্রে ২,৫ কোটি টাকা। কোহলির মুম্বই (৩৪ কোটি টাকা) ও গুরুগ্রামে (৮০ কোটি টাকা) দু’টি প্রাসাদোপম বাড়ি রয়েছে। ৩১ কোটি টাকার গাড়িই আছে তাঁর। এসব বাদ দিলেও কোহলির আরও কিছু গল্প রয়েছে।
তিনি এফসি গোয়া ফুটবল ক্লাবের অন্যতম মালিক। টেনিস টিম ও প্রো-রেস্টলিং টিমও আছে কোহলির। কোহলি রেস্তোরাঁ ব্যাবসাও চালিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে কোহলির মোট সম্পত্তির পরিমাণ ১ হাজার ৫০ কোটি টাকা। কোনও আন্তর্জাতিক ক্রিকেটার এত টাকা উপার্জন করেন না। ধোনি এবং কোহলির ফারাক মাত্র ১০ কোটি টাকার।

ধোনির ৪২ তম জন্মদিনে সামনে এল তাঁর সম্পত্তির পরিমাণ, কত সম্পত্তির মালিক মাহি?

ধোনির ৪২ তম জন্মদিনে সামনে এল তাঁর সম্পত্তির পরিমাণ, কত সম্পত্তির মালিক মাহি?
ধোনির ৪২ তম জন্মদিনে সামনে এল তাঁর সম্পত্তির পরিমাণ, কত সম্পত্তির মালিক মাহি?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত