মর্মান্তিক দুর্ঘটনা জাতীয় সড়কে! মৃত একই পরিবারের পাঁচজন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মর্মান্তিক দুর্ঘটনা জাতীয় সড়কে! মৃত একই পরিবারের পাঁচজন।সোমবার অর্থাৎ আজ সকালে ফালাকাটা ব্লক এর বালাসুন্দর এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল একই পরিবারের ৫ জনের। আরো দুজন এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন।

আরও পড়ুনঃ প্রয়াত মনীশে-র বাড়িতে মুকুল, মেনন, বিজয়বর্গীয়। CBI তদন্তের দাবি।

মর্মান্তিক দুর্ঘটনা জাতীয় সড়কে! মৃত একই পরিবারের পাঁচজন। এই দুর্ঘটনাটি ঘটে এদিন সকালে ফালাকাটা ধুপগুড়ি জাতীয় সড়কের উপর। পুলিশ সূত্রে খবর, একটি ছোট চারচাকা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় উত্তরবঙ্গ পরিবহন নিগমের একটি যাত্রীবাহী বাসের। এই দুর্ঘটনাটি ঘটে সোমবার সকাল সাতটা নাগাদ বালাসুন্দর এলাকায় ডুডুয়া সেতুর বাঁকে।

ছোট চারচাকা গাড়ি বাসের ধাক্কায় পড়ে যায় রাস্তার ধারের একটি নয়ানজুলিতে। ওই ছোট্ট গাড়িতে থাকা পাঁচ আরোহীর মৃত্যু হয় ঘটনাস্থলেই। আরো দুজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

আলিপুরদুয়ার শহরের শান্তিনগরের বাসিন্দা জখম ও মৃত প্রত্যেককেই। মৃত ও আহতদের দের উদ্ধার করে স্থানীয় বাসিন্দারাই‌ পাঠান‌ ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতাল এ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর